মনোহরদীতে ৪৬ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মনোহরদীতে ৪৬ তম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
আজমিরী সুলতানা, শিবপুর (নরসিংদী) : নরসিংদীর মনোহরদীতে“জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড,বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী)সকাল ৯.৩০ উপজেলা প্রাঙ্গণে মেলাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান।
উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন বিজ্ঞান স্টল পরিদর্শন করেন।জুনিয়র এবং সিনিয়র ক্যাটাগরিতে স্টল গুলো সাজানো হয়। পরবর্তীতে বিজ্ঞান অলিম্পিয়াড বিজ্ঞান কুইজ এবং বিজ্ঞান মেলার ফলাফল ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব হাসান,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার আব্দুল জলিলসহ উপজেলার অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন