রিয়াজুল হক সাগর, রংপুর : রংপুর।রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ৩ মাসে রংপুর মহানগরীসহ উপজেলা পর্যায়ে ১৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন। তিন মাসে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।
তিনি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছে। এছাড়া ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।
অক্টোবর মাসে জেলায় ৫ জনের খুন হয়েছে। ৩২টি স্থানে চুরি এবং ৩টি স্থানে সিধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাহিরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এছাড়া অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।
নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা ২টি। এ মাসে অপহরণের ঘটনা ঘটছে ৩টি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাহিরে। এছাড়াও নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।
রবিবার বিকেলে কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমানের নেতৃত্বে উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়নের নলতৈড় ও কালিনগর গ্রামে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার রহমান, চকগোপাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী, মান্দা থানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক হাবিবুর রহমান হাবিব, কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হোসেন, মামুন জোয়ারদার, রায়হান হোসেন, মিজান, আব্দুল হান্নানসহ সাবেক ছাত্রনেতা ও মান্দা থানা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক যুবনেতা শরিফ উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করা জরুরি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর সোহাগ হোসেন (২২) নামের এক যুবকের মুখমন্ডল থেতলানো ও ডান চোখ উপড়ানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশটি উপজেলার মাঝগাও ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান ফিলিং স্টেশনের পাশে একটি ঝোপের মধ্যে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগ উপজেলার চক বড়াইগ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার প্রতিবেশী আকাশ ট্রলি থেকে বালু নামানোর কাজের কথা বলে সোহাগকে ডেকে নিয়ে যায়। এরপর ভোরে আকাশ একাই বাড়ি ফিরে আসে। আকাশের কাছে জানতে চাইলে সোহাগ পরে আসবে বলে জানায়। কিন্তু দুই দিনেও সে ফিরে না আসায় শুক্রবার সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে, শনিবার বিকেল সাড়ে পাচটার দিকে লাশটি মহাসড়কের ধারে ঝোপের মধ্যে দেখা যায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, সাধারণ ডায়েরীর পর থেকেই আমরা তাকে উদ্ধারে তৎপর ছিলাম। কিন্তু শনিবার তার লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন