ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোল্লাবাড়ির একটি রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্র শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পচাবহলা মোল্লাপাড়া গ্রামের মৃত জালাল শেখের স্ত্রী আসফুলের বসতঘরসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।
সম্পর্কিত খবর
রাজকীয় বিদায়ী সংবর্ধনায় সিক্ত জামথল টেকনিক্যাল এন্ড বিএমটি কলেজের অধ্যক্ষ…
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি…
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভা
জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু: নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান
কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড।
আরও পড়ুন
ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মোল্লাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোল্লাবাড়ির একটি রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্র শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পচাবহলা মোল্লাপাড়া গ্রামের মৃত জালাল শেখের স্ত্রী আসফুলের বসতঘরসহ ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি।
সম্পর্কিত খবর
রাজকীয় বিদায়ী সংবর্ধনায় সিক্ত জামথল টেকনিক্যাল এন্ড বিএমটি…
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি…
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র্যালি ও…
জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু: নিজ ঘর থেকে মরদেহ…
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা…
কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে…