জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কমিটি গঠন
নলছিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কমিটি গঠন
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী রেজাউলকে সভাপতি ও সিকদার সুমনকে সাধারণ সম্পাদক ও এনামুল হক এনাম কে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এ কমিটি অনুমোদন করেন।
কমিটিতে ২০জনকে সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে। অন্যদের সদস্য করা হয়।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নলছিটি উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি কাজী রেজাউল জানান, আমাদের কমিটি কেন্দ্র অনুমোদন করেছে। শিগগিরই আমরা সকল সদস্যদের নিয়ে পরিচিতি সভা করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন