খুঁজুন
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ়, ১৪৩৩

কিশোর কন্ঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান

খুলনায় কিশোর কন্ঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান

খুলনা থেকে :
প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:৪১ পূর্বাহ্ণ
খুলনায় কিশোর কন্ঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনায় ৮ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বিআইএম ভবনে“ কিশোর কন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” এই স্লোগান কে সামনে রেখে প্রতিষ্ঠিত হওয়া মাসিক কিশোর কন্ঠ পত্রিকার অগ্রযাত্রাকে গতিশীল করার জন্য প্রতিবছরের ন্যায় এ বছরও কিশোর কন্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় খুলনা মহানগরী থেকে প্রায় ১ হাজার ৫শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে।অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী ১২ জনকে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর উপদেষ্টা ডাক্তার আবদুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর কিশোর কন্ঠ ফাউন্ডেশনের আহ্বায়ক আরাফাত হোসেন মিলন, সদস্য সচিব এস এম নুরুল্লাহ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তৈয়েবুর ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পরিবারের সদস্য, আদনান যুবরাজ, সুলাইমান আবিদ প্রমুখ।

বিয়ের দুই বছর পর মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মেহেদী হাসান সোহাগ কুয়াকাটা প্রতিনিধি,,,
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
বিয়ের দুই বছর পর মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

 

পটুয়াখালীর মহিপুর থানার ৬০নং লতাচপলী ইউনিয়ানের ২নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি একই এলাকার নাঈদ (২৫)-এর স্ত্রী। নিহত মিলি চাঁদপুর জেলা খোরশেদ আলম এর মেয়ে বলে জানা যায়।

রবিবার সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈদ।

পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি তুষার, সম্পাদক মিরন,,,

মেহেদী হাসান সোহাগ কুয়াকাটা প্রতিনিধি,,,
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
কুয়াকাটা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি তুষার, সম্পাদক মিরন,,,

 

পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী সাংবাদিকদের সংগঠন কুয়াকাটা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডেলিগেটদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রুমান ইমতিয়াজ তুষার এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন। পরে দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১১ জুলাই) কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন রুমান ইমতিয়াজ তুষার। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক হোসাইন আমির।

নির্বাচন শেষে নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান (নয়াদিগন্ত), সহ-সভাপতি এম. এ. মান্নান চৌধুরী (আজকালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল(দেশ জনপদ),অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল, (আজকের খবর)দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. জাকির হোসেন( দি বাংলাদেশ টুডে), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আলমাস (ঢাকা পোস্টের উপজেলা প্রতিনিধি), ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ সাগর (আগামীর সময়), গবেষণা সম্পাদক জুয়েল ফরাজী (ঢাকা প্রতিদিন)এবং পর্যটনবিষয়ক সম্পাদক আবুল হোসেন রাজু ( দৈনিক জনকণ্ঠ / দৈনিক সুন্দরবন।

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কর্মচারি কর্মকর্তাদের মানববন্ধন, ঘণ্টাব্যাপী সেবা ব্যাহতের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

জনী শেখ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কর্মচারি কর্মকর্তাদের মানববন্ধন, ঘণ্টাব্যাপী সেবা ব্যাহতের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা

 

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধনের বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারী ও নার্সদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগীদের দুর্ভোগে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার (৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ৫ জুলাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিককে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধন করতে হবে বলে মন্তব্য করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন। পরে ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট একটি অডিওও ছড়িয়ে পড়ে।

এরপর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা মানববন্ধন করেন। তবে সমালোচকদের অভিযোগ, কর্মকর্তাকে নির্দোষ প্রমাণ ও বিতর্ক সামাল দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানববন্ধনের সময় চিকিৎসাসেবা আংশিকভাবে ব্যাহত হওয়ায় হাসপাতালে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হয়েছে বলেও অভিযোগ করেন উপস্থিত কয়েকজন সেবাপ্রার্থী।

সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, মফস্বলে কর্মরত সাংবাদিকরা দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও পেশাগত সৌজন্যের ভিত্তিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করে আসছেন। অতীতে এ দপ্তরের কোনো কর্মকর্তাই তথ্য বা সাক্ষাৎকার দিতে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধন করাকে বাধ্যতামূলক করেননি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন মুঠোফোনে গণমাধ্যমকর্মীকে বলেন, “আমি সাক্ষ্য দিতে ঢাকায় অবস্থান করছি। আমাকে মানববন্ধনের একটু আগে না জানানো হয়েছে। এটি আমার নির্দেশে হয়নি।

তিনি অভিযোগের প্রেক্ষিতে বলেন, আমার জানা মতে চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ ছিল না। তখন বৃষ্টি হওয়ায় রোগীর উপস্থিতিও কম ছিল। আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে বলে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের উদ্যোগে মানববন্ধন করেছেন।”

দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল বলেন মুঠোফোনে গণমাধ্যমকর্মীকে বলেন, “সরকারি কর্মকর্তাকে ‘স্যার’ বা ‘মহোদয়’ বলে সম্বোধন করার কোনো বাধ্যবাধকতা নেই। কে কীভাবে সম্বোধন করবেন, সেটি ব্যক্তিগত বিষয়। তবে মানববন্ধনের বিষয়ে আমাকে কেউ অবহিত করেননি।

বিয়ের দুই বছর পর মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। কুয়াকাটা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি তুষার, সম্পাদক মিরন,,, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কর্মচারি কর্মকর্তাদের মানববন্ধন, ঘণ্টাব্যাপী সেবা ব্যাহতের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা মাদারগঞ্জে ৭২ ঘন্টা পর সচল ১৮ পরিবারের যাতায়াতের রাস্তা' প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ভুক্তভোগীদের হু হু করে বাড়ছে তিস্তায় পানি