কালীগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে পিকআপের ধাক্কায় চালকের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ১০:৫৯ পিএম
কালীগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে পিকআপের ধাক্কায় চালকের মৃত্যু

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :  গাজীপুরের কালীগঞ্জে ডাব ভর্তি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কায় এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) শেষ রাতে টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের নলছাটা এলাকায় এদুর্ঘটনা ঘটে। এঘটনায় মোক্তাদির মিয়া (২৮) নামে পিকাআপের চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার নিশ্চিত করে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজিউল্লাহ জানান, ডাব ভর্তি একটি পিকআপ সিলেটের নবীগঞ্জ থেকে টঙ্গির দিকে যাচ্ছিল। নলছাটা এলাকায় পৌছলে পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...