খুঁজুন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র, ১৪৩৩

গলিত লাশ উদ্ধার, আটক-১

গাজীপুর থেকে :
প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের রেললাইনের পাশের ডোবা থেকে রেক্সি বাবু রোজারিও (৪৩) নামে এক ব্যক্তির বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত লিংকন জন রোজারিও কে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের মাছের ঘের থেকে আটক করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নিহতের বাবা মুকুল রোজারিও জানান, জুলাই মাসের ১০ তারিখে আমার ছেলের মোবাইলে রাতে একটি ফোন কল আসে। ফোনে তাকে তুমলিয়ার দড়িপাড়া বাজারে যাইতে বলে। পরে আর বাড়ি ফিরেনি তার ছেলে। রাত হয়ে গেলেও ছেলে বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়া হয়। এঘটনায় রাতেই কালীগঞ্জ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (৪৭৫) করেন। তিনি আরো জানায়, আমার ছেলের মোবাইল থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা বলে ছেলেকে জীবিত পেতে হলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এরপর থেকে ছেলের ফোন বন্ধ পাই। আটক লিংকন জন রোজারিও একই এলাকার মৃত লিও রোজারিও এর পূত্র। তারা দু’জনে একসঙ্গে চলাফেরা করতো।

পুলিশ সূত্রে জানা যায়, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন মুকুল রোজারিও। মামলা নং ২৪(৭)২৪। থানা পুলিশের পাশাপাশি মামলার তদন্ত করেন করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। প্রথমে নিখোঁজ বাবুর মোবাইল ফোন ব্যবহারকারীকে ঢাকা বিমানবন্দর এলাকায় থেকে আটক করে ডিবি পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় লিংকন জন রোজারিও’কে নড়াইলের একটি মাছের ঘের থেকে গত বৃহস্পতিবার আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডিবি পুলিশের কাছে লিংকন জন স্বীকার করে, রেক্সি বাবু রোজারিও সঙ্গে লিংকন জনের মনমালিন্য হলে তার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে রেক্সি বাবু। এরই জের ধরে রেক্সি বাবুকে লিংকন ছুরিকাঘাতে হত্যার পর লাশ বস্তাবন্দি করে বাড়ির পাশের ডোবায় গুম করে পালিয়ে যায ।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধায় হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন প্রতিেিবদককে বলেন. হত্যার শিকার রেক্সি বাবু রোজারিও উপজেলার তুমিলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মুকুল রোজারিওর পূত্র। নিহতেন লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন, ইন্সপেক্টর (তদন্ত) রাজিউল্লাহ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মেহেদী হাসান সোহাগ, কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটনকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, পর্যটকসেবার মানোন্নয়ন, সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণসহ পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার লক্ষ্যে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সভায় কুয়াকাটা সৈকতের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মান বৃদ্ধি, সৈকত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারসহ পর্যটনসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল হোসেন।
এ ছাড়া হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক খান, কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন দাস, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে হলে সৈকতের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কুয়াকাটাকে আরও আকর্ষণীয়, পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এর আগে কুয়াকাটার সৌন্দর্যবর্ধন ও জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে কয়েকটি উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক। কুয়াকাটার বিভিন্ন সড়কে কৃষ্ণচূড়া ও সোনালু গাছ রোপণ, পর্যটক ও স্থানীয়দের জ্ঞানার্জনের জন্য একটি ব্যতিক্রমী লাইব্রেরি, ডিসি লেকের সৌন্দর্যবর্ধন এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের শেড উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পর্যটনসেবার মান উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালন করেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম মিরন।
####

ময়লার স্তূপেই সমাধানের খোঁজ, শ্রীমঙ্গলে বর্জ্য থেকে বিদ্যুৎ-সার তৈরির উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
ময়লার স্তূপেই সমাধানের খোঁজ, শ্রীমঙ্গলে বর্জ্য থেকে বিদ্যুৎ-সার তৈরির উদ্যোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লার স্তূপ, দুর্গন্ধ আর পরিবেশদূষণের চিত্র বদলে দিতে এবার বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রীমঙ্গলে। শহরের বাইরে সরকারি জায়গায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে ময়লা থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে দুই দিনের সফরে শ্রীমঙ্গলে এসে শহরের বিভিন্ন স্থান পরিদর্শনকালে এ পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সফরের শুরুতে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন আবাসন ভবন এবং তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেন। সরেজমিনে বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি দেখে তিনি শহরের বাইরে নিরাপদ স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।

মীর শাহে আলম বলেন, শ্রীমঙ্গরের ময়লা আর শহরের ভেতরে বা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাখা যাবে না। সরকারি জায়গা খুঁজে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হবে। ময়লা থেকে জৈব সার উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে কাজ এগিয়ে নিতে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন বর্জ্য ব্যবস্থাপনা পরামর্শককে শ্রীমঙ্গলে পাঠানো হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সফরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা বাজেটে রাখা হয়েছে।

তিনি জানান, নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বৈঠকে বসে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

শুধু বর্জ্য নয়, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হবে। ছয় মাস পর বিদ্যুৎ বিল পরীক্ষা করে এসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না, তা যাচাই করা হবে।

শুক্রবার শ্রীমঙ্গল জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মীর শাহে আলম। সেখানে মসজিদের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার

ইসলামপুর সদর ইউপিতে আগাম নির্বাচনী জনসভা, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদের প্রচারণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
ইসলামপুর সদর ইউপিতে আগাম নির্বাচনী জনসভা, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদের প্রচারণা

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আগাম নির্বাচনী জনসভা করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সাইদ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উন্নত, আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার লক্ষ্যে পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান খোকা মণ্ডল। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে আলোচনা করা হয়।

জনসভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইসলামপুর সদর ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, ‘দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।

আনোয়ার হোসেন আরিফের সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আব্দুল আজিজ বিএসসি, সোহরাব হোসেন, আব্বাস উদ্দিন, মোহাম্মদ আলী ফুলু মেম্বার, জয়নাল আবেদীন, আব্দুল্লাহ, হানি মেম্বার, ফেরদৌস মাস্টার, ফজলুলু হক মাস্টার এবং নজরুল ইসলাম।

সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে মো. আবু সাইদ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ইউপি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আবু সাইদের আগাম নির্বাচনী জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান ময়লার স্তূপেই সমাধানের খোঁজ, শ্রীমঙ্গলে বর্জ্য থেকে বিদ্যুৎ-সার তৈরির উদ্যোগ ইসলামপুর সদর ইউপিতে আগাম নির্বাচনী জনসভা, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদের প্রচারণা ডিবির মাদক বিরোধী অভিযানে নওগাঁয় ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি মালেকসহ গ্রেফতার ৩ শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট