খুলনায় ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়নসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ‘ডানা’ এর প্রভাবে সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় নিয়ে খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার ২৩ অক্টোবর বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন । সভায় জানানো হয়, ঘূর্ণিঝড়কালে দুর্যোগ মোকাবেলায় জেলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোয় মানুষের অবস্থান করার মতো পরিবেশ নিশ্চিতে কাজ করা হচ্ছে। খুলনার বিভিন্ন উপজেলায় ১০ থেকে ১২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সে স্থানগুলোয় নজর রেখে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। দুর্যোগকালে স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, আইনশৃঙ্খলারক্ষার মতো জরুরিসেবা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হয়েছে। সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
মান্দায় বসতবাড়িতে চোলাইমদের আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল মান্দার জোতবাজার বণিক সমিতি
রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি আরাফাত…
রংপুরে উৎসবমুখর পরিবেশে সাফল্যের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত
সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি
সিংড়ায় বিগ ফাইনাল ফুটবল টুর্নামেন্টে শ্রীকোল স্পোর্টিং ক্লাবের জয়, ২-০…
খুলনায় ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টির প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়নসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ‘ডানা’ এর প্রভাবে সম্ভাব্য দুর্যোগ বিবেচনায় নিয়ে খুলনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার ২৩ অক্টোবর বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন । সভায় জানানো হয়, ঘূর্ণিঝড়কালে দুর্যোগ মোকাবেলায় জেলায় ৬০৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রগুলোয় মানুষের অবস্থান করার মতো পরিবেশ নিশ্চিতে কাজ করা হচ্ছে। খুলনার বিভিন্ন উপজেলায় ১০ থেকে ১২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সে স্থানগুলোয় নজর রেখে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। দুর্যোগকালে স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, আইনশৃঙ্খলারক্ষার মতো জরুরিসেবা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হয়েছে। সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মো. হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
মান্দায় বসতবাড়িতে চোলাইমদের আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০
দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা পেল মান্দার জোতবাজার বণিক…
রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন…
রংপুরে উৎসবমুখর পরিবেশে সাফল্যের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত
সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে…
সিংড়ায় বিগ ফাইনাল ফুটবল টুর্নামেন্টে শ্রীকোল স্পোর্টিং ক্লাবের…
