কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪ ৮:৪২ পিএম
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার ব্যবসায়ীকে জরিমানা ৭ হাজার জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে দ্রব্য মূল্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় তিন মামলায় চার জনকে মোট ৭ হাজার অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার নাগরী ইউনিয়নের বিন্দান এলাকার বায়েজিদের পূত্র আক্তার হোসেন, সেনপাড়া এলাকার আমির উদ্দিনের পূত্র হান্নান এবং উলুখোলা এলাকার সূর্যমোহনের পূত্র রবিন্দ্র চন্দ্র ও গেনেন্দ্রকে পৃথক তিন মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জরিমানা প্রদান করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী আল আমিন,আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।

কালীগঞ্জ,গাজীপুর
২৩/১০/২৪ইং

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...