খুঁজুন
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নিরাপদ সড়ক দিবস পালিত

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খুলনা থেকে :
প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১১:৪৭ অপরাহ্ণ
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে : খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত হয়েছে। ৮ম বারের মতো ২২ অক্টোবর মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার‘ প্রতিপাদ্যে নিয়ে সকাল ৯ টায় খুলনার প্রাণ কেন্দ্র ময়লাপোতার মোড়ে র‌্যালী ও সমাবেশের আয়োজন করে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা। পালিত হয়েছে। খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ এর খুলনা বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বিআরটিএর খুলনা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ ও খুবি শিক্ষার্থী প্রধান ট্রাফিক কন্ট্রোলিং সমন্বয়ক খুলনা মহানগর মো. নাঈম মল্লিক। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক প্রশাসন) খন্দকার হোসেন আহমেদ, সহকারী কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ওলিউজ্জামান, খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের, কেডিএস এর সভাপতি আব্দুস সালাম শিমুল, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান মিনা, খুলনা উন্নয়ন আন্দোলনের যুগ্ম মহাসচিব তরিকুল ইসলাম কাবির, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, ফটো জানার্নালিষ্ট এসোসিযেশন খুলনা জেলার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, নিসচার সহ-সভাপতি মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, সহ-সাধারণ সম্পাদক শেখ মেরাজ হোসেন, মো. আবু মুছা, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, প্রকাশনা সম্পাদক তানজীম আহমেদ, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সাদিয়া ইয়াসমিন, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রনি গাজী, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জান্নাত, সুন্দরবন আদর্শ কলেজের শিক্ষার্থী আসিফ হোসেন আরিক, খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী সাদমান সাকিব সিহাব, তালিমুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী তানজিদ হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি খলিলুর রহমান, ছাত্র শিবির নেতা মো. হোসেন শেখ, আহসান উল্লাহ শিহাব, আল আমিন, মো. রাকিব, নিসচার কার্যনির্বাহী সদস্য মো. সিরাজুল ইসলাম নয়ন, মো. শাহ নেওয়াজ, জিয়াউল হক মিলন, সাদ্দাম হোসেন, মো আইয়ুব আলী, বিপ্লবী কাজী খলিল, মো. এম এ সাদী, কাজী রাসেল, মো. হেলাল হোসেন, মো. হুমায়ুন কবীর, জাহিদুর রেহমান, মোরেলগঞ্জ কল্যাণ ফোরাম খুলনার সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক নাট্য টিমের পরিচালক মাসুদ শেখ, মডেল এইচ এম সানাউল্লাহ লিটন প্রমুখ। উক্ত সমাবেশে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা দেশের একটি বড় সমস্যা। একে প্রতিরোধ করতে হলে জনসচেতনতার বিকল্প নেই। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা বন্ধ তথা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।

নন্দীগ্রামে ছাত্রদল নেতা নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আব্দুল আহাদ, নন্দীগ্রাম :
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে ছাত্রদল নেতা নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার

 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বগুড়া জেলা ছাত্রদল।গত মঙ্গলবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীর শেখের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বগুড়া জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক তার সাংগঠনিক পদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর নবীর শেখ দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,দল যে আস্থা ও সুযোগ দিয়েছে, তা রক্ষা করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবো।

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক

 

লালমনিরহাট জেলা শহরের বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত যুবক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবকের নাম হৃদয় ইসলাম (২৬)। তিনি লালমনিরহাট শহরের বাবুপাড়া এলাকার বাসিন্দা এবং এরশাদ আলীর ছেলে।
অভিযুক্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌস (১৯) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার রুহুল কুদ্দুসের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন হৃদয় ইসলাম। এসময় তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। আকস্মিক হামলায় গুরুতর জখম হন হৃদয়। তার আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শ্বাসনালীতে গভীর ক্ষত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হয়েছে।
ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন অভিযুক্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আহত হৃদয়ের বাবা এরশাদ আলী জানান, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে হৃদয় ও জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের প্রথম দিকে তাদের সংসার ভালোভাবেই চলছিল। তবে গত ১৪ থেকে ১৫ মাস ধরে দাম্পত্য কলহ লেগেই ছিল।
তিনি অভিযোগ করে বলেন, “নানাভাবে আমার ছেলেকে মানসিকভাবে নির্যাতন করত জান্নাতুল। বিষয়টি নিয়ে দুই পরিবারের লোকজন একাধিকবার বসেছিল। কিন্তু কোনো সমাধান হয়নি। বুধবার সকালে আমরা পাশের কক্ষে ছিলাম। হঠাৎ হৃদয়ের চিৎকার শুনে গিয়ে দেখি সে রক্তাক্ত গলা চেপে ধরে আছে, আর তার পাশে ছুরি হাতে দাঁড়িয়ে আছে জান্নাতুল।”

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. করিম বাদশা বলেন, “আহত যুবকের গলায় গভীর ক্ষত রয়েছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সৈয়দপুরে থানায় বৈঠক করতে গিয়ে আ.লীগ নেত্রী আটক

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
সৈয়দপুরে থানায় বৈঠক করতে গিয়ে আ.লীগ নেত্রী আটক

 

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে গিয়ে পৌর মহিলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা বেগম থানায় আসেন। এ সময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে থানার ভেতরেই আটক করে।

আটকের পরও থানায় উপস্থিত মহিলা দলের নেত্রীদের সঙ্গে ফের তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তাকে নীলফামারী সদর থানার একটি মামলায় আটক দেখিয়ে সেখানে নেওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ।

বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ ভ্যানে তোলার সময় কাজী জাহানারা বেগম ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাশাপাশি তিনি বলেন, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।’ এ ঘটনায় থানায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই সৈয়দপুর থানায় তার সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় তাকে আটক করা হয়েছে।

তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। পরে তাকে নীলফামারী সদর থানায় সোপর্দের জন্য পাঠানো হয়।

নন্দীগ্রামে ছাত্রদল নেতা নবীর শেখের বহিষ্কারাদেশ প্রত্যাহার লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক সৈয়দপুরে থানায় বৈঠক করতে গিয়ে আ.লীগ নেত্রী আটক নতুনতারা আয়োজিত ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত কালীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত খামারিকে জামাতের পক্ষ থেকে গাভী উপহার