ইসলামপুরে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরী কর্তৃক মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে জামালপুরে ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ অক্টোবর বিকালে জাগ্রত তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি আশরাফল উলুম মাদরাসা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা পথসভা অনুষ্ঠিত হয়।
আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলার সভাপতি সুলতান মাহমুদ সিরাজী,যুগ্ম আহবায়ক কাজী আমিনুল ইসলাম,হাফেজ ফয়েজুর রহমান,মুফতি ওমর ফারুক,মাওরানা মাকছুদুর রহমান,আইয়ুব আলী সাইফুল ইসলাম,মুফতি হেদায়েতুল্লাহ রহমানী,ইসলামী যুব আন্দোলনের সভাপতি শাহ আলম,মাওলানা মসিউর রহমান,আখতাজ্জামান আনসারী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরী কর্তৃক রাসুলুল্লাহ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির এবং ভারতীয় মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার দাবি করেন। পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।
সম্পর্কিত খবর
জিবুতি উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত,
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, শিশুসহ শতাধিক মৃত্যু
ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রাশিয়ার হামলা, নিহত ৩৩
সিইসিবিরোধী বিক্ষোভ ঠেকাতে মাঠে নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী
ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শিত হচ্ছে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য
আরও পড়ুন
ইসলামপুরে মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরী কর্তৃক মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে জামালপুরে ইসলামপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ অক্টোবর বিকালে জাগ্রত তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিলটি আশরাফল উলুম মাদরাসা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা পথসভা অনুষ্ঠিত হয়।
আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলার সভাপতি সুলতান মাহমুদ সিরাজী,যুগ্ম আহবায়ক কাজী আমিনুল ইসলাম,হাফেজ ফয়েজুর রহমান,মুফতি ওমর ফারুক,মাওরানা মাকছুদুর রহমান,আইয়ুব আলী সাইফুল ইসলাম,মুফতি হেদায়েতুল্লাহ রহমানী,ইসলামী যুব আন্দোলনের সভাপতি শাহ আলম,মাওলানা মসিউর রহমান,আখতাজ্জামান আনসারী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ভারতের মহারাষ্ট্রে পুরোহিত রামগিরী কর্তৃক রাসুলুল্লাহ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির এবং ভারতীয় মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার দাবি করেন। পরে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।
সম্পর্কিত খবর
জিবুতি উপকূলে নৌকাডুবিতে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত,
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, শিশুসহ শতাধিক…
ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রাশিয়ার হামলা, নিহত ৩৩
সিইসিবিরোধী বিক্ষোভ ঠেকাতে মাঠে নামছে ২৩ হাজার সশস্ত্র…