কালীগঞ্জে দোকানে চুরির পনের দিন গ্রেফতার-২, মালামাল জব্দ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে চুরিরর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার ও লুণ্ঠিত বৈদ্যুতিক তার, চুরি করার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও মালামাল পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন, ঝালকাঠির রামচন্দ্রপুর থানার মৃত মনসুর আলীর ছেলে মোঃ মিলন মিয়া (৪৫) ও ঢাকা মেট্রোপলিটন বাড্ডা থানার মৃত আলতাব এর ছেলে মোঃ রমজান (৪০)।
বুধবার (২৮ অক্টোবর) বেলা আড়াইটায় কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাদুল ইসলাম জানায়, কালীগঞ্জ থানাধীন তুমলিয়া এলাকার বোয়ালি সড়কের মোড়ের বিপরীত পাশে অবস্থিত মেসার্স ছোবাহান এন্টারপ্রাইজে গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে চুরির ঘটনা ঘটে। এসময় চোর চক্রটি দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার, ক্যাবল ও সরঞ্জামসহ মোট ৪৫লাখ টাকার মালামাল ও নগদ অর্থওড় লুট করে।
এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ (৩৬) কালীগঞ্জ থানায় মামলা করেন। প্রথমে চুরির মামলা হিসেবে নথিভুক্ত হলে পুল তদন্ত শুরু করে।
পরে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানাধীন বড় বেড়াইদ এলাকায় অভিযান চালায়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি জ্যাক পিকআপ ট্রাক এবং লুণ্ঠিত মালামাল বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি ছোট পিকআপ জব্দ করা হয়।পুলিশ গ্রেপ্তারকৃতদের বসতবাড়ি ও ভাড়াকৃত দোকানে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন। গ্রেফতারকৃত দুজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
