খুঁজুন
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯ আষাঢ়, ১৪৩৩

প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক সোরহাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃহোসন শাহ্‌ ফকির জামালপুরঃ
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক সোরহাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

জামালপুরে ইসলামপুর প্রেসক্লাব উদ্যোগে সাবেক প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মরহুম সোরহাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল ও মরহুমের বড় ছেলে আসনাদ হোসেন সোহান।

বক্তারা বলেন,সোহরাব হোসেন নিষ্ঠা,সততা ও সাহসিকতার সঙ্গে ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণ দিবসে স্থানীয় সাংবাদিক সমাজ,ক্রীড়াঙ্গন ও সুধীমহল গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিমা সুলতানা মুকুল, সহ-সম্পাদক সাইদুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, বিজ্ঞান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান,ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল এবং সদস্যবৃন্দ- লিয়াকত হোসেন লায়ন,রফিকুল ইসলাম রঞ্জু, হেলাল উদ্দিন,হোসেন শাহ ফকির,আলমাস হোসেন আউয়াল,মোতালেব হোসেন ও সৈয়দ এনামুর রকিবসহ অন্যান্যরা।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২-৫_২৬) মাগরিব নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব
মতিউর রহমান হাওলাদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কুয়াকাটা পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ত্রিশাল থেকে-মোহাম্মদ সেলিম
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

 

ময়মনসিংহের ত্রিশালে প্রথম শ্রেণির পৌরসভায় ২০২৬/২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে পৌরসভার প্রধান কর্মকর্তা। সোমবার-২২ জুন পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট পেশ করেন ত্রিশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিররোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

 

রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার ‘নর্থ ভিউ’ হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নুজসাত নামের এক এইচএসসি পরীক্ষার্থী তরুণীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২২ জুন) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​নিহত নুজসাত রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা এবং রংপুর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

​ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই তরুণী হোটেলের ছাদে মোবাইলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি ছাদের কার্নিশের দিকে এগিয়ে যান এবং সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​এদিকে পুলিশ জানিয়েছে, তরুণীর এই মৃত্যুকে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল বিদ্যুতি যেন সোনার হরিণ কখন আসে আর কখন যায় বলা মুশকিল