খুঁজুন
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

ছাতক থানা ভবন প্রাঙ্গনে মসজিদ পুর্ণ নির্মান কাজের উদ্বোধন

ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
ছাতক থানা ভবন প্রাঙ্গনে মসজিদ পুর্ণ নির্মান কাজের উদ্বোধন

সুনামগঞ্জের ছাতক থানা ভবন প্রাঙ্গনে জামে মসজিদের পূর্ণ নির্মান সংস্কার কাজ উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খান।

সোমবার জোহরের নামাজের পর দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়। দীর্ঘদিন ধরে মসজিদে মুসল্লিদের সমাগম বেড়ে যাওয়ায় এবং সংকুলান না হওয়ায় মসজিদ প্রশস্ত করনের উদ্যোগ গ্রহন করেন থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার দাস ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও মসজিদ কমিটির সেক্রেটারী হাজী নিজাম উদ্দিন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল হাসান, ব্যবসায়ী হাজী বাবুল মিয়া,ছাতক মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাই কালা মিয়া, সাবেক কাউন্সিলর হাজী ছালেক মিয়া, আদনান হোসেন মিজান, নাজমুল হাসান জুয়েল, এম শাহরিয়ার তারেক, হাজী লিলু মিয়া,কবির আহমদ সহ থানায় কর্মরত এসআই এএসআই ও পুলিশ সদস্য বৃন্দ।

মসজিদ পূর্ণ নির্মান কাজের উদ্বোধন শেষে মোনাজাত করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামিল আহমদ।

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

রংপুরে আজিজার রহমান নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।

আজিজার রহমান গাইবান্ধা -০৩ (পলাশবাড়ি-সাদুল্লাহপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়ায় আপিল শুনানিতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন। মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে ঢাকা থেকে নিজ এলাকায় তিনি ফিরছিলেন বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মর্ডান মোড়ে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজিজার রহমানকে উদ্ধার করে। পরে তার জ্ঞান ফেরানো হয়।

জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, বাড়ি ফেরার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় বাসে উঠেছিলেন। তার পূর্ব পরিচিত একজন সঙ্গে ছিলেন। পথে তাকে ডিম খাইয়েছিলেন ওই ব্যক্তি। এরপর তার জ্ঞান হারিয়ে যায়।

ওসি আরও বলেন, আজিজার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু তার নিখোঁজের খবরে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, তাই সেখান থেকে পুলিশ আসলে তাকে হস্তান্তর করা হবে।

সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

আমিনুল হক, সিংড়া ( নাটোর) প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুকে
পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকের ব্যানারে শতাধিক মানুষ।
শুক্রবার বিকেল ৫ টায় সিংড়া বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, আলআমিন প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থীতা প্রত্যাহারের দাবি জানানো হয়।
তাছাড়া কঠোর কর্মসূচির ঘোষনা দেন।
বক্তারা বলেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ও রাজশাহীর সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ জন। এর আগে সে রাজশাহীর বিএনপির নেতা মিনুর ঘনিষ্ঠজন ছিলো। তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান তারা।

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস।
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পুলিশ আটক করেছে। অভিযোগ উঠেছে, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা ট্যাগ দিয়ে এই আটক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

স্থানীয় জুলাই যোদ্ধা, সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল হোসেন সৌরভ দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আন্দোলনের সম্মুখসারিতে থেকে সাহসী ভূমিকা পালন করেন। এমন একজন পরিচিত আন্দোলনকর্মীকে হঠাৎ করে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আটক করার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানান। তারা স্পষ্টভাবে দাবি করেন, শাহজালাল হোসেন সৌরভ কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত নন। তাকে ভিন্ন পরিচয়ে চিহ্নিত করা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আন্দোলন সংশ্লিষ্টদের মতে, এটি একটি পরিকল্পিত হয়রানি এবং চলমান ছাত্র আন্দোলনের নেতৃত্বকে দমন করার অপচেষ্টা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন এক বিবৃতিতে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও আমাদের ফুলবাড়ি উপজেলা সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশ গ্রেফতার করেছে। এটি সম্পূর্ণ অন্যায় ও সুস্পষ্ট ষড়যন্ত্র।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ দুপুর ১২টার মধ্যে সৌরভকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা কুড়িগ্রামজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, যাচাই-বাছাই ছাড়াই রাজনৈতিক ট্যাগ দিয়ে কাউকে আটক করা হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ন্যায়বিচারের প্রশ্নকে গভীরভাবে আঘাত করে। তারা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নির্দোষ হলে অবিলম্বে সৌরভের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মহল যথাযথ পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক ঘাটাইলে আটক ১০৫টি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল সেনবাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান