খুঁজুন
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯ আষাঢ়, ১৪৩৩

সেনবাগ থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু

পাবলিক বাংলা :
প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
সেনবাগ থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু

Oplus_131072

মো: ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর সেনবাগ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. মোহন মজুমদারের (৩৫) মৃত্যু হয়েছে। রাত্রিকালীন ডিউটি শেষ করে শনিবার সকালে থানার ব্যারাকে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। ঘুম থেকে না ওঠার কারণে বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি জানাজানি হয়।

সেনবাগ থানার পুলিশ পরিদর্শ ( ওসি তদন্ত) হযরত আলী শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের কে বলেন, সেনবাগ থানার কর্মরত পুলিশ কনস্টেবল মোহন মজুমদার শুক্রবার রাত্রিকালীন ডিউটি শেষ করে শনিবার ভোরে থানায় ব্যারাকে গুমিয়ে পড়ে। শনিবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কনষ্টবল মোহন মজুমদার ঘুম থেকে জেগে না ওঠায় অন্যান্য সহকর্মীরা তাকে ডাকতে গিয়ে দেখে তার নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এর পর পরই তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ সূত্র জানায়, মোহন মজুমদার ২০১০ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। ২০২৪ সালের বিগত ৫ আগস্টের পর সেনবাগ থানায় যোগদান করেন কনস্টেবল মোহন মজুমদার। তার পিতার নাম লিয়াকত আলী মজুমদার। কুমিল্লার লালমাই উপজেলায় বাগমারা ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে তার বাড়ি। মৃত্যুকালে মোহন মজুমদার স্ত্রী ও তিন কন্যা সন্তানের জনক।

খবর পেয়ে জেলা পুলিশের এএসপি বেগমগঞ্জ সার্কেল ইমরান হোসেন খান শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের কে বলেন, আজ বাদ এশা কনস্টেবল মোহন মজুমদারের সেনবাগ থানায় প্রথম জানাযা শেষে লাশ দাফনের জন্য রাতেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২-৫_২৬) মাগরিব নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব
মতিউর রহমান হাওলাদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কুয়াকাটা পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ত্রিশাল থেকে-মোহাম্মদ সেলিম
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

 

ময়মনসিংহের ত্রিশালে প্রথম শ্রেণির পৌরসভায় ২০২৬/২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে পৌরসভার প্রধান কর্মকর্তা। সোমবার-২২ জুন পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট পেশ করেন ত্রিশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিররোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

 

রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার ‘নর্থ ভিউ’ হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নুজসাত নামের এক এইচএসসি পরীক্ষার্থী তরুণীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২২ জুন) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​নিহত নুজসাত রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা এবং রংপুর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

​ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই তরুণী হোটেলের ছাদে মোবাইলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি ছাদের কার্নিশের দিকে এগিয়ে যান এবং সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​এদিকে পুলিশ জানিয়েছে, তরুণীর এই মৃত্যুকে প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল বিদ্যুতি যেন সোনার হরিণ কখন আসে আর কখন যায় বলা মুশকিল