খুঁজুন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১ ভাদ্র, ১৪৩৩

রূপসা কলেজ ও রূপসা সরকারি কলেজ নামের বিভ্রান্তি দূরীকরণে সংবাদ সম্মেলন

‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
রূপসা কলেজ ও রূপসা সরকারি কলেজ নামের বিভ্রান্তি দূরীকরণে সংবাদ সম্মেলন

‎খুলনা জেলায় রূপসা উপজেলায় অবস্থিত সনামধন্য দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিছুটা এক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং হয়রানির স্বীকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। সমস্যা সমাধান করার লক্ষ্যে রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কলেজে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুটো শিক্ষা প্রতিষ্ঠানের নাম একই হওয়ায়
‎রূপসার ঐতিহ্যবাহী রূপসা কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকাবাসীর অকৃত্রিম ভালবাসা ও ঐতিহ্যের প্রতীক হিসাবে অগ্রযাত্রা অব্যাহত রেখে চলেছেন ।
‎দীর্ঘ প্রায় চার দশক ধরে এই প্রতিষ্ঠান হাজারো শিক্ষার্থীকে আনচর্চার আলোয় আলোকিত করেছে। রূপসা উপজেলার অপর প্রান্তে ভৈরব নদীর তীরে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত “বঙ্গবন্ধু কলেজ” সম্প্রতি সরকারের সিদ্ধান্তে ‘রূপসা সরকারি কলেজ” নামে পুনঃনামকরণ করা হয়েছে।
‎কিন্তু এমন নামকরণের ফলে বিশেষ করে এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নানা রকমের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। রূপসা কলেজের ডাকযোগে আসা গুরুত্বপূর্ণ চিঠিপত্র ভুলক্রমে রূপসা সরকারি কলেজে চলে যাচ্ছে এবং সরকারি কলেজের চিঠিপত্র চলে আসছে রূপসা কলেজে। অনলাইন ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। এ বছর প্রায় ৫০ জন শিক্ষার্থী রূপসা কলেজে ভর্তির ইচ্ছা থাকা সত্ত্বেও ভুলক্রমে আবেদন করছে রূপসা সরকারি কলেজে। এছাড়া অনার্স কোর্সে প্রতি বছর ভাল ফলাফলের জন্য প্রায় ৩০০ জন শিক্ষার্থী আবেদন করলেও এ বছর আবেদন মাত্র ২৫ জন। যার ফলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ বিক্রন্ত দূর করতে হলে সরকারের সদ্য নামকৃত “রূপসা সরকারি কলেজ” এর নাম পরিবর্তন জরুরী বলে কলেজ কর্তৃপক্ষ দাবি করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন শিক্ষক প্রতিনিধি সরকারি অধ্যাপক উদ্ভাস চন্দ্র পাল, মো: এমদাদুল হক, প্রভাষক নাসরিন সুলতানা, সহকারী অধ্যাপক নাসরিন নাহার মোঃ শহিদুল্লাহ শ্যামল কুমার দাস হাফিজুর রহমান নুসরাত জাহান লিলি সহ অনেকেই। সম্মেলন শেষে রূপসা- বাগেরহাট মহাসড়কে কলেজের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মেহেদী হাসান সোহাগ, কুয়াকাটা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটনকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, পর্যটকসেবার মানোন্নয়ন, সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণসহ পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার লক্ষ্যে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
সভায় কুয়াকাটা সৈকতের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সেবার মান বৃদ্ধি, সৈকত ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারসহ পর্যটনসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল হোসেন।
এ ছাড়া হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক খান, কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন দাস, সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে হলে সৈকতের পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবার মান বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কুয়াকাটাকে আরও আকর্ষণীয়, পরিবেশবান্ধব ও পর্যটকবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এর আগে কুয়াকাটার সৌন্দর্যবর্ধন ও জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে কয়েকটি উদ্যোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক। কুয়াকাটার বিভিন্ন সড়কে কৃষ্ণচূড়া ও সোনালু গাছ রোপণ, পর্যটক ও স্থানীয়দের জ্ঞানার্জনের জন্য একটি ব্যতিক্রমী লাইব্রেরি, ডিসি লেকের সৌন্দর্যবর্ধন এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের শেড উদ্বোধন করা হয়।
এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পর্যটনসেবার মান উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালন করেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম মিরন।
####

ময়লার স্তূপেই সমাধানের খোঁজ, শ্রীমঙ্গলে বর্জ্য থেকে বিদ্যুৎ-সার তৈরির উদ্যোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
ময়লার স্তূপেই সমাধানের খোঁজ, শ্রীমঙ্গলে বর্জ্য থেকে বিদ্যুৎ-সার তৈরির উদ্যোগ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লার স্তূপ, দুর্গন্ধ আর পরিবেশদূষণের চিত্র বদলে দিতে এবার বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে শ্রীমঙ্গলে। শহরের বাইরে সরকারি জায়গায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে ময়লা থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে দুই দিনের সফরে শ্রীমঙ্গলে এসে শহরের বিভিন্ন স্থান পরিদর্শনকালে এ পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সফরের শুরুতে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মাঠ, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন আবাসন ভবন এবং তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেন। সরেজমিনে বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি দেখে তিনি শহরের বাইরে নিরাপদ স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।

মীর শাহে আলম বলেন, শ্রীমঙ্গরের ময়লা আর শহরের ভেতরে বা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাখা যাবে না। সরকারি জায়গা খুঁজে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হবে। ময়লা থেকে জৈব সার উৎপাদনের পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে কাজ এগিয়ে নিতে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ের একজন বর্জ্য ব্যবস্থাপনা পরামর্শককে শ্রীমঙ্গলে পাঠানো হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সফরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা বাজেটে রাখা হয়েছে।

তিনি জানান, নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ও অর্থ বিভাগ বৈঠকে বসে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

শুধু বর্জ্য নয়, বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালুর উদ্যোগ নেওয়া হবে। ছয় মাস পর বিদ্যুৎ বিল পরীক্ষা করে এসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না, তা যাচাই করা হবে।

শুক্রবার শ্রীমঙ্গল জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন মীর শাহে আলম। সেখানে মসজিদের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেওয়ার পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার

ইসলামপুর সদর ইউপিতে আগাম নির্বাচনী জনসভা, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদের প্রচারণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
ইসলামপুর সদর ইউপিতে আগাম নির্বাচনী জনসভা, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদের প্রচারণা

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আগাম নির্বাচনী জনসভা করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সাইদ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উন্নত, আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার লক্ষ্যে পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনিরুজ্জামান খোকা মণ্ডল। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে আলোচনা করা হয়।

জনসভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাইদ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইসলামপুর সদর ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, ‘দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।

আনোয়ার হোসেন আরিফের সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আব্দুল আজিজ বিএসসি, সোহরাব হোসেন, আব্বাস উদ্দিন, মোহাম্মদ আলী ফুলু মেম্বার, জয়নাল আবেদীন, আব্দুল্লাহ, হানি মেম্বার, ফেরদৌস মাস্টার, ফজলুলু হক মাস্টার এবং নজরুল ইসলাম।

সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে মো. আবু সাইদ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ইউপি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আবু সাইদের আগাম নির্বাচনী জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান ময়লার স্তূপেই সমাধানের খোঁজ, শ্রীমঙ্গলে বর্জ্য থেকে বিদ্যুৎ-সার তৈরির উদ্যোগ ইসলামপুর সদর ইউপিতে আগাম নির্বাচনী জনসভা, চেয়ারম্যান প্রার্থী আবু সাইদের প্রচারণা ডিবির মাদক বিরোধী অভিযানে নওগাঁয় ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি মালেকসহ গ্রেফতার ৩ শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট