হাতীবান্ধায় ভবানীপুর চ্যাম্পিয়ন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
লালমনিরহাটের হাতীবান্ধায় শুরু হয়েছে “ভবানীপুর চ্যাম্পিয়ন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো: জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: মঞ্জুরুল ইসলাম এবং উপাধ্যক্ষ জনাব মো: ফেরদৌস হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব মো: আশরাফ আলী (মেম্বার)।
বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবলকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন