বৃক্ষ রোপন করলেন কালিগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরাম
বৃক্ষ রোপন কর্মসুচী ২০২৫। বাস্তবায়নে: কালিগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরাম, কালিগঞ্জ, গাজীপুর
Oplus_131072
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধি : এই স্বেচ্ছাসেবী ফোরাম কর্তৃক আজ ১৯-০৭-২০২৫ খ্রিঃ তারিখে মসজিদ এবং মাদ্রাসা ও এতিমখানার ০৩টি জায়গায় নারিকেল, আম, কাঁঠাল ও সেগুনের চারাগাছ রোপণ করা হয়েছে।
• গাছের চারা হচ্ছে মানব সন্তানের মতোই, তাই গাছ লাগিয়ে সঠিক পরিচর্যার মাধ্যমে গাছকে ফলবান বানিয়ে সম্পদে পরিণত করা দরকার। তাছাড়া গাছ হচ্ছে মহান আল্লাহ্ পাক এর অশেষ নেয়ামত এবং মানুষ তথা জীবের নিঃস্বার্থ বন্ধু। তাই আসুন প্রতি বর্ষাকালে জীবের কল্যাণে গাছ লাগাই এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসি।
কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো বৃক্ষ রোপন কর্মসূচী।
আজ ১৯ জুলাই ২০২৫ শনিবার ফোরােমর প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান কবিরের সভাপতিত্বে, অত্র ফোরামের আজীবন সদস্য, বিশিষ্ট সমাজসেবক, লেখক মোহাম্মদ মহসিন এর সার্বিক তত্বাবধানে এই বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়।
কর্মসূচী প্রথম পর্যায়ে উত্তর সোম হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিম খানায় ৬ টি নারকেল ২টি কাঠের চারা
দ্বিতীয় পর্যায়ে টিউরি জামে মসজিদের ওয়াকফাকৃত জমিতে ৬ টি সেগুন গাছের চারা রোপণ করা হয়।
শেষ পর্যায়ে চুয়ারিয়াখোলা জামে মসজিদ ও ইসলামিয়া রির্সোস সেন্টারে ৩ টি নারিকেল ৩ টি সেগুন ও কয়েকটি আম্রপলি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
উত্তর সোম হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সিরাজ উদ্দিন, মোহাম্মদ আলী।
উপস্থিত ছিলেন, কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের আজীবন সদস্য আরিফ আহামেদ, মহসিন মাহমুদ,রাসিদুল ইসলাম, সদস্য আরিফ আমান ভূইয়া,সোহরাব আলী সরকার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আনিসুর রহমান,সাইফুল ইসলাম হালিম,
মসজিদের ইমাম আজাহার ইসলাম, কাজী মাহতাবউদ্দিন সহ প্রমূখ।
কালীগঞ্জ,গাজীপুর______



আপনার মতামত লিখুন