কালীগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে এ-মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার শাখার আয়োজনে দিনব্যাপী জাতীয় ফল মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য প্রমিতকরণ ও প্রত্যয়ণ সমন্বয় বিভাগের পরিচালক ড. লায়লা আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্তৃপক্ষ জানায়, এবারের ফল মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়েছে। আশি জন কৃষক একশত ত্রিশ প্রকারের ফল মেলায় প্রদর্শন করেছে। তাদের মধ্য হতে পঞ্চাশ জন কৃষককে পূরস্কৃত করা হয়েছে। মেলায় সকাল থেকেইে দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নূরী তাসমিন উর্মি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজওয়ানা রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভ‚ইয়া, উপজেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন