মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালী ও পথসভা
কালীগঞ্জেমে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালী ও পথসভা
Oplus_131072
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মহান মে দিবসে উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে কালীগঞ্জে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে পৌরসভার পুরাতন সোনালী ব্যাংক মোড় হতে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামান, পৌর আমীর মাওলানা আমিমুল এহসান, পৌর নায়েবে আমীর মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ আনিছুর রহমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথি বলেন, ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগোতে শ্রমিকরা তাদের অধিকারের জন্য আত্মত্যাগ করেছিলেন। সেই অনুপ্রেরণায় বাংলাদেশ জামায়াত ইসলামী মালিক পক্ষের সাথে শ্রমিকদের সুসম্পক বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা ও অধিকার আদায়ের লক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হতে পারে।



আপনার মতামত লিখুন