ইসলামপুরে দোয়া ও ইফতার মাহফিল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামপুরে দোয়া ও ইফতার মাহফিল
মো : হোসেন শাহ ইসলামপুর (জামালপুর) প্রতিনিধ : জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সকল এমপি, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের বুধবার (১৯ মার্চ) উপজেলার চিনাডুলী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, বিশেষ অতিথি ছিলেন, সহ কোষাধক্ষ আজগর আলী, সহ কোন শিক্ষা সম্পাদক প্রভাষক রুহুল আমিন, ওলামা দলের সহ-সভাপতি মাওলানা ওসমান গনি সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, জয়নাল আবেদীন মূলে মেম্বার, ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা মোরাদুজ্জামান মোরাদ, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ঝর্নাবেগম, ৮ নং ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, নান্টু মিয়া সহ স্থানীয় বিএনপি,যুবদল, ছাত্রদল, মহিলা দল সকল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দসহ স্থানীয় সকল স্তরের বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
মোঃ হোসেন শাহ ফকির
ইসলামপুর,জামালপুর



আপনার মতামত লিখুন