খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

শান্তি সম্প্রীতি সহিংসতা প্রতিরোধে আত্রাইয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

আত্রাই, (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
শান্তি সম্প্রীতি সহিংসতা প্রতিরোধে আত্রাইয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফমের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ডেমক্রেসি ওয়াচ এনজিও সংস্থার আস্থা প্রকল্পের ও সুইজার ল্যান্ডের অথায়নে বৃহস্পতিবা বিকাল ৪ ঘটিকায় আত্রাই আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আস্থাযুব ফোরাম ও নাগরিক প্লাটফমের সদস্য বৃন্দের আয়োজনে অনুষ্ঠানে ডেমক্রেসিওয়াচ এনজিও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলাযুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই, নওগাঁ সভাপতি সাংবাদিক একেএম কামাল উদ্দিন টগর,। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবিকা সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, ডেমক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোছাঃ রিমা আক্তার, সদস্য মিতুমনি, আত্রাইয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্প্রিং টন মিউজিসিয়ান ব্যান্ড সত্বাধিকার মোঃ উজ্জল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন। সন্ধ্যায ডেমক্রেসি ওয়াচ এনজিও সংস্থার আস্থা প্রকল্পের নিজস্বনাট্য গোষ্টির শিল্পিদের পরিবেশনায় “ দিন বদলের কিচ্ছা” নাটক পরিবেশন হয়।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ