খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার থেকে :
প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৩:৪২ অপরাহ্ণ
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬) বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পদের বিপরীতে একজন প্রার্থী হওয়ায় এবং কোনো প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনার প্রফেসর এ.এম. আনোয়ারুল হক। তাকে সহযোগিতা করেন
নির্বাচন কমিশনের সদস্য রিদুয়ানুল হক।

দ্বি বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মাহবুবর রহমান, সহ সভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশীদ, ক্রীড়া সম্পাদক এম আর মাহাবুব, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনছার হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আতাহার ইকবাল, আবু ছিদ্দিক ওসমানী, শামসুল হক শারেক, মোহাম্মদ হাশিম, এমআর খোকন, মোয়াজ্জেম হোসেন শাকিল ও এসএম জাফর।

এদিকে রবিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচিতদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলামী কক্সবাজার জেলা শাখার সভাপতি ও কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা কারী আব্দুল খালেক নিজামী ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এসএম আমিনুল হক চৌধুরী।

উক্ত অনুষ্টানে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা প্রফেসর এ.এম. আনোয়ারুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারী আব্দুল খালেক নিজামী।

গেল ১৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ক্লাব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন আগ্রহী প্রার্থীরা। পরবর্তী ১৭ ডিসেম্বর মনোয়নয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। ২২ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, গঠনতন্ত্রের ধারা- ৬ (নির্বাচন বিধি), উপধারা- ‘ঝ’ মোতাবেক ১টি পদের বিপরীতে একজন প্রার্থী হওয়ায় এবং কোনো প্রতিদ্বন্ধী না থাকায় নির্বাচন কমিশন তাদের বিজয়ী ঘোষণা করেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ