মধুপুরে সরকার নির্ধারিত মুল্যের অধিক পণ্য বিক্রি করায় জরিমানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন জলছত্র পঁচিশ মাইল বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
সোমবার(১৮ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলার জলছত্র হাটে বাজার মনিটরিং করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন, মেমো, ভাউচার, চালানের কপি সংরক্ষণ, সরকার নির্ধারিত হারের অধিক মূল্যে পণ্য বিক্রয় থেকে বিরত থাকা ইত্যাদি বিষয়ে দোকানীদের সতর্ক ও সচেতন করা হয়। পাশাপাশি পঁচিশমাইল মহাসড়ক ঘেঁষে দোকান স্থাপনাকারীদের অবিলম্বে দোকান তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, দুর্গন্ধময় নোংরা রেফ্রিজারেটর খাবার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে মধুপুর বাসস্ট্যান্ডে অবস্থিত আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই রিয়াদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।
সম্পর্কিত খবর
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে, ৯ কিশোর আটক
গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়
সিংড়ায় আজ জামিয়া ইসলামিয়া হামিদিয়ার ৬২তম জালসা, প্রধান বক্তা হাফিজুর…
নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা…
মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু…
মধুপুরে সরকার নির্ধারিত মুল্যের অধিক পণ্য বিক্রি করায় জরিমানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন জলছত্র পঁচিশ মাইল বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
সোমবার(১৮ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলার জলছত্র হাটে বাজার মনিটরিং করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন, মেমো, ভাউচার, চালানের কপি সংরক্ষণ, সরকার নির্ধারিত হারের অধিক মূল্যে পণ্য বিক্রয় থেকে বিরত থাকা ইত্যাদি বিষয়ে দোকানীদের সতর্ক ও সচেতন করা হয়। পাশাপাশি পঁচিশমাইল মহাসড়ক ঘেঁষে দোকান স্থাপনাকারীদের অবিলম্বে দোকান তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, দুর্গন্ধময় নোংরা রেফ্রিজারেটর খাবার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে মধুপুর বাসস্ট্যান্ডে অবস্থিত আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই রিয়াদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।
সম্পর্কিত খবর
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে, ৯ কিশোর…
গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর…
সিংড়ায় আজ জামিয়া ইসলামিয়া হামিদিয়ার ৬২তম জালসা, প্রধান…
নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও…
মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায়…