খুঁজুন
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র, ১৪৩৩

মধুপুরে শরীফ মন্ডলের বংশধরদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ 
প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ
মধুপুরে শরীফ মন্ডলের বংশধরদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন অলিপুর গ্রামের প্রয়াত শরীফ মন্ডল এর বংশধরদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) প্রয়াত শরীফ মন্ডল এর বংশধরদের পৈতৃকবাড়ী অলিপুরে দিনব্যাপি পারিবারিক মিলন মেলার আয়োজন করেন সকল পরিবার এবং সার্বিক সহযোগিতায় ছিলেন, পরিবারের সকল সদস্য গন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত এবং পরিবারের যে সকল সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। স্বনামধন্য এ পরিবারের প্রধান, প্রয়াত শরীফ মন্ডলের ছিলো ৩ সন্তান। এরা হলেন, জমির উদ্দিন সরকার, আজীতুল্ল্যাহ সরকার ও জিন্নত আলী সরকার।
পরবর্তীতে জমির উদ্দিন সরকারের ঘরে জন্ম হয় ৩ সন্তানের এরা হলেন, কলিমউদ্দিন সরকার, রুস্তম আলী সরকার ও আঃ কাদের সরকার। আজীতুল্ল্যার ঘরে ২সন্তান এরা হলেন, মৌলভী মোহাম্মদ হাসান আলী ও আবুল কাশেম এবং জিন্নত আলীর ঘরে ১সন্তান মোঃ আঃ হামিদ।
মনোমুগ্ধকর এ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ছিলো পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলার আয়োজন। দুপুরে প্রীতিভোজের আয়োজন ছিল এ সময় সকলেই একত্রে বসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেন। দীর্ঘদিন পর একত্রিত হতে পেড়ে আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে পুরো পরিবারের সদস্যগন।
এ পরিবারের অনেকেই সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন। এ পরিবারের প্রয়াত মৌলভী মোহাম্মদ হাসান আলীর সুযোগ্য সন্তান,টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী উপজেলার জননন্দিত নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল – ১ (মধুপুর -ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলীও রয়েছেন।
এ মিলন মেলায় পরিবারের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন, আব্দুস সালাম, রুহুল আমিন, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম, টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী, রানু, রুনু, ও রেখা সহ ৩২ জন ভাই বোন ও তাদের সন্তানাদি এবং নাতি নাতনিগন। অনুষ্ঠান শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও লটারি ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ জাহিদুল কবীর বিপ্লব।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর

 

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগী সেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রবিবার (১৬ই আগস্ট) বিকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয়তলা বিশিষ্ট নতুন আইসোলেশন ভবনের উদ্‌বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগী সেবার মান বাড়াতে তিনি প্রতিমুহূর্তে হাসপাতালের পরিচালক এবং গণপূর্ত অধিদপ্তরের (চডউ) প্রকৌশলীর সঙ্গে কথা বলে বিষয়গুলো নজরদারিতে রাখছেন। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান।

তিনি জানান, হাসপাতালের লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতোমধ্যে সভা করা হয়েছে। খুব শীঘ্রই এসব বাস্তবায়নের মাধ্যমে প্রত্যক্ষ অগ্রগতি পরিলক্ষিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান প্রমুখ।

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানন এবং কোশল বিনিময় করেন।

রোববার দুপুরে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার,সাধারন সম্পাদককুশল রাজ পাল ও যুগ্ম সাধারন সম্পাদক অমর চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উস্থিত ছিলেন,বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিবু পোদ্দার ও সদস্য চন্দন কুমার দাস প্রমুখ।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন,বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শন। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘদিনের যে ভাতৃত্বের বন্ধন রয়েছে সেটা অটুট থাকবে বলে তিনি আশাবদ ব্যক্ত করেন এবং এই সংগঠনের যেকোন কার্যক্রমে জেলা প্রশাসন সহযোগিতা করবে বলে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৬.০৮.২৬

বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

নাটোর প্রতিনিধি: “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
সহকারী মৎস্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন বিপ্লবের সঞ্চালনায়
বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়ানুর কচি, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মো. সাইফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মৎস্যজীবী ইব্রাহিম হোসেন এবং মৎস্যচাষি আব্দুল কুদ্দুস মজুমদার প্রমুখ।
বক্তারা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ন দিক তুলে ধরে, মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে মৎস্যজীবীদের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মৎস্য যুব উদ্যোক্তা আসিফ ইকবাল ও মৎস্য উৎপাদক আব্দুল কুদ্দুসকে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবী, মৎস্যচাষি, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোঃ রেজাউল করিম মৃধা
নাটোর প্রতিনিধি
১৬ই আগষ্ট রবিবার ২০২৬
মোবাইল -০১৭১৩-৭২৪৮৪৫

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিদর্শন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা ঘাটাইলে ইটভাটায় ডাকাতি: ম্যানেজারকে অচেতন করে ৭ লাখ টাকার মালামাল লুট কুয়াকাটার পর্যটন ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনে সমন্বিত উদ্যোগের আহ্বান