নলছিটিতে সুজন – এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই মূল মন্ত্রকে ধারণ করে অন্তর্বর্তী সরকারের প্রতি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন করার আহ্বান জানিয়ে ঝালকাঠির নলছিটিতে সুজন -সুশাসনের জন্য নাগরিকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর ) সন্ধ্যা ৭টার নলছিটি চায়না মাঠ সড়কের সুজন কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা করেন পিএফজি নলছিটি উপজেলা কমিটির পিস এম্বাসাডর ও উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল।এতে সভাপতিত্ব করেন সুজন এর নলছিটি উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক মো:খলিলুর রহমান মৃধা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমাজ সেবক মো: একরামুল করিম মিঠু মিঞা। আলোচনা সভা শেষে সুজন’র ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে সুজন-সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধীগন অংশ নেন।



আপনার মতামত লিখুন