নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

অনলাইন নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৪ ৭:৪১ পিএম
নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকা‌ঠির নল‌ছি‌টিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ৩ ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমা‌প্তি রা‌য় অভিযান পারচা‌লনা করে ১১ কেজি ৭’শ গ্রাম নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন।এ সময় নল‌ছি‌টি থানার সাব ইন্স‌পেক্টর হেমা‌য়েত ও তার সহ‌যোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করার অপরাধে পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের কাছ থেকে এ এজরিমানা আদায় করা হয়। নলছিটি পৌর শহরের ব্যবসায়ী হা‌নিফ হাওলাদার‌কে ৩ হাজার টাকা, শ‌্যামল‌কে ৫’শ টাকা ও নাঈম‌কে ১হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ব‌লেন, এটা শুধুই ব‌্যবসায়‌ীদের সতর্ক করা হ‌লো।পরবর্তী‌তে প‌লি‌থিন পে‌লে জ‌রিমানা সহ শা‌স্তি ভোগ ক‌রতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...