চাটখিলে মাদ্রাসার শিক্ষক অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

অনলাইন নিউজ ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪ ৮:৩৫ এএম
চাটখিলে মাদ্রাসার শিক্ষক অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলার চাটখিল থানার ঐতিহ্যবাহী মাদ্রাসা মল্লিকার দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার শিক্ষক হুমায়ূন কবির দেওয়ানকে অপসারণের দাবী জানিয়েছে মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) মাদ্রাসায় অঙ্গনে সংবাদ সন্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সন্মেলন শেষে সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীরা মাদ্রাসা প্রধান ও স্থানীয় প্রশাসন (ইউএনও) বরাবর ১১ দফা দাবী সংবলিত একটি স্মারকলিপি ও অভিযোগপত্র প্রদান করে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক হুমায়ূন কবির দেওয়ান ছিল স্বৈরাচারী সরকারের দোসর ও সুবিধাভোগী। বিগত স্বৈরাচারী সরকারের আমলে ২০০৯ সালে মাদ্রাসার আরেক শিক্ষক মাওলানা ইয়াসিন আহমদকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হুমায়ুন কবির দেওয়ান, আবু তাহের মাস্টারসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাদের যোগসাজশে চাটখিল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলার বাদী ছিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা আব্দুল মান্নান।

সংবাদ সন্মেলনে শিক্ষার্থীদের উপর হওয়া নির্যাতন নিয়ে বলেন, বিগত ২০১৯ সালে ইসমাইল রাফি নামের এক মাদ্রাসার ছাত্রকে ছাত্রলীগ নেতা সবুজ ও জসিম তুলে নিয়ে গিয়ে মারধর করে। ঐ ছাত্রকে তুলে নিয়ে যেতে সাহায্য করে শিক্ষক হুমায়ূন কবির দেওয়ান। তাকে মারার জন্য হুমায়ূন কবির দেওয়ানসহ স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগ আগে থেকেই পরিকল্পনা করে রাখে। এ ছাড়া বিভিন্ন সময় নানা রকম অনিয়ম করার জন্য রাজনৈতিক ক্ষমতার অপব্যাবহার, ছাত্র ছাত্রীদের অকারনে রাজাকার গালি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

ছাত্ররা আরও বলেন, যে দেশ স্বৈরাচারমুক্ত হলেও তার দোসররা এখনও স্বপদে বহাল রয়ে গেছে। দেশে স্থিতিশীলতা আনতে হলে, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে প্রতিটা যায়গায় ঘাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেজন্য ছাত্র শিক্ষক নির্যাতনের সুষ্ঠু বিচার ও শিক্ষক হুমায়ূন কবির দেওয়ানের অপসারনের দাবি জানাই।

এসময় গত কয়েক বছরে মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষক হুমায়ুন কবির দেওয়ানের সহযোগিতায় শিবির সন্দেহে ছাত্রলীগের হাতে নির্যাতিত হওয়া শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...