খুঁজুন
বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন, ১৪৩২

প্রেসক্লাব রূপসার পক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচছা

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ
প্রেসক্লাব রূপসার পক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচছা

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ মানবতার কল্যানে নিবেদিত হোক সাংবাদিকতা এই প্রতিপাদ্য নিয়ে এগিয়ে চলা প্রেসক্লাব রূপসার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু কে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ নভেম্বর রবিবার আন্তরিক ফুলেল শুভেচছা ও মতবিনিময় দুপুরে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রূপসার প্রতিষ্ঠাতা সভাপতিঃ রাজু আহমেদ খান শহিদ, সহ সভাপতিঃ মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাব রূপসার সাধারণ সম্পাদক মোঃ খবীরুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদকঃ সদস্য আশরাফ আলী রাজ, সাংগঠনিক সম্পাদকঃ মোশাররফ শেখ ইশারাত, কোষাধ্যক্ষাঃ নুসাইব বীন শহিদুল ফরাজি, প্রচার সম্পাদকঃ শহিদুল্লাহ আল আজাদ, নির্বাহী সদস্যঃ মোঃ মারুফ, ফ ম আইয়ুব আলী ফকির প্রমুখ।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৭৮৭ জন নিহত হয়েছে : রেড ক্রিসেন্ট সোসাইটি

জুবায়ের আহমেদ রাসেল
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৭৮৭ জন নিহত হয়েছে : রেড ক্রিসেন্ট সোসাইটি

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় দেশে এখন পর্যন্ত কমপক্ষে ৭৮৭ জন নিহত হয়েছেন। গত শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

মার্কিনভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে। তাদের দাবি, মোট নিহতদের মধ্যে ৭৪২ জনই বেসামরিক নাগরিক।

ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির সদস্য ফাতেমেহ মোহাম্মদবেগি সোমবার বলেন, দেশের অন্তত নয়টি হাসপাতালে হামলা হয়েছে। এসব হামলায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে এক হাজারেরও বেশি হামলা চালানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে।

অন্যদিকে, তেহরানের গান্ধী হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, হাসপাতালকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।

ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন

রংপুরে ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় জামিন পেয়েছেন বহিস্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালীব ও জেলা তাতিঁদলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জামিন প্রদান করেন অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ রাশেদ হোসাইন। পাঁচশ টাকার বন্ডে পিয়ার পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়।

এর আগে সোমবার রাতে “মায়া সাইবার ওয়ার্ল্ড” নামক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ও মোবাইল ফোনে কর্মকর্তার স্ত্রীসন্তানকে বেডরুমে গিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে দুটি মামলা দায়ের করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। মামলার পরে র‌্যাব ১৩ ও মহানগর গোয়েন্দা পুলিশ বহিস্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালীব ও জেলা তাতিঁদলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুনকে গ্রেফতার করে।

মামলা সুত্রে জানা যায়, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হন। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গত রোববার বিকেলে গালিব ও মনুসহ আনুমানিক ১৫-২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর হামলা চালায়। এ সময় তামজিদুর রশিদ গালিবের নির্দেশে অন্য আসামিরা মারধর ও অফিসের ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ভাঙচুর করে। একই সঙ্গে কামাল কাছনা এলাকায় গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ দেওয়া হয়। এ সময় আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদী হাসান কাফিকে মোবাইলে হুমকি দিয়ে বলেন, “তুই আওয়ামী লীগের দালালি করছিস। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।

পরে ইন্টারনেট অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর মহানগর কোতোয়ালি থানায় ‘ক্যাবল ওয়ান’ ও মায়া সাইবার ওয়ার্ল্ড’ পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

এদিকে, অভিযুক্ত দুই নেতাকে গত রোববার রাতেই বহিষ্কার করেছে যুবদল। সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই হামলা, হুঁশিয়ারি ইরানের

জুবায়ের আহমেদ রাসেল
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই হামলা, হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে সেখানে চলাচলকারী যেকোনও জাহাজে হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তেহরানের এই কঠোর অবস্থানের জেরে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেল ও গ্যাসের দাম ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া হয়েছে। এ পথ দিয়ে কোনও জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে বলেও সতর্ক করেছেন তিনি।

সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান উপদেষ্টা ইব্রাহিম জাবারি বলেন, ‘প্রণালি বন্ধ। কেউ পার হওয়ার চেষ্টা করলে বিপ্লবী গার্ড ও নিয়মিত নৌবাহিনী সেই জাহাজে আগুন ধরিয়ে দেবে।’

 

শনিবার শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হওয়ার পর তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

বিপ্লবী গার্ডের টেলিগ্রাম চ্যানেলে জাবারি আরও বলেন, তেল পাইপলাইনেও হামলা চালানো হবে এবং অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেয়া হবে না। তার দাবি, কয়েক দিনের মধ্যে তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে।

আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্র বিপুল ঋণে জর্জরিত এবং এ অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল; তাদের কাছে এক ফোঁটা তেলও পৌঁছাবে না বলে জাবারি মন্তব্য করেছেন।

মূলত ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ। বৈশ্বিক তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে কোনও বিঘ্ন ঘটলে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে এবং আঞ্চলিক উত্তেজনা তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সংঘাতের মধ্যে সোমবারই জ্বালানির দাম হঠাৎ বেড়ে যায়। প্রণালি দিয়ে ট্যাংকার চলাচলে বিঘ্ন এবং উৎপাদন স্থাপনায় ক্ষতির কারণে বিশ্ববাজারে সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সবচেয়ে বড় ধাক্কা লাগে প্রাকৃতিক গ্যাসের দামে। ড্রোন হামলার পর বিশ্বের অন্যতম বড় এলএনজি উৎপাদক কাতারএনার্জি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। আর এর জেরে ইতোমধ্যেই বৈশ্বিক গ্যাসবাজারে তৈরি হয়েছে অস্থিরতা। কাতারএনার্জি তাদের উৎপাদন স্থগিত করায় ইউরোপে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ এবং এশিয়ায় প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে।

 

এর আগে সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারেও ড্রোন হামলার চেষ্টা হয়। রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সিকে এক সামরিক মুখপাত্র জানান, প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে। ওই শোধনাগারে দৈনিক পাঁচ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাব কমাতে ওয়াশিংটন ব্যবস্থা নেবে। তিনি জানান, আগামী দিনগুলোতে ধাপে ধাপে পদক্ষেপ নেয়া হবে এবং সম্ভাব্য এ পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুতি ছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৭৮৭ জন নিহত হয়েছে : রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুরে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় যুবদল নেতাদের জামিন হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই হামলা, হুঁশিয়ারি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় আনুমানিক ৭৭৯ মিলিয়ন ডলার ব্যয় ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযানে জরিমানা