খুঁজুন
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র, ১৪৩৩

কালীগঞ্জে কেঁচো সার প্রকল্পে দুর্নীতি, কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লুটের অভিযোগ

পাবলিক বাংলা :
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
কালীগঞ্জে কেঁচো সার প্রকল্পে দুর্নীতি, কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লুটের অভিযোগ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষে কমিউনিটি বেইজ ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটের অভিযোগ উঠেছে। প্রকল্পের অনিয়মে সরাসরি উপজেলা কৃষি কর্মকর্তা জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয় কৃষকদের।
প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কেঁচো সার উৎপাদনে উপজেলায় ১২ টি প্রকল্প রয়েছে। জাঙ্গালিয়া ইউনিয়নে ১১ টি এবং মোক্তারপুর ইউনিয়নে রয়েছে একটি প্রকল্প।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রস্তাবিত ভাংতি বিবরনী সূত্রে জানা যায়, প্রতিটি প্রকল্পের জন্য চারি ৪ হাজার টাকা, ভার্মিকম্পোস্ট হাউজ ১০ হাজার টাকা, আমদানীকৃত কেঁচো ১০ হাজার টাকা, টিন ১৫ হাজার টাকা, কাঠ,বাশ,সিমেন্টের খুটি ও স্ক্রু বাবাদ ১৫ হাজার টাকা, পলিব্যাগ ৫ হাজার টাকা, পলিব্যাগ সিলিং মেশিন দুটি ৬ হাজার টাকা, সাইনবোর্ড ১৫ শত টাকা এবং আনুষাঙ্গিক ৩ হাজার ৫শত টাকাসহ মোট ৭০ হাজার টাকা ব্যয় ধরা রয়েছে। যাহা ১২ প্রকল্পের জন্য মোট ৮ লাখ ৪০ হাজার টাকা সরকারী বরাদ্দ রয়েছে।
২৭ ফুট দৈর্ঘ ও ৮ ফিট প্রস্থ বিশিষ্ট এক চালা টিনের শেড তৈরির জন্য কাঠ, বাশ, সিমেন্টের খুটি, স্ক্রুসহ অন্যান্য খরচ বাবদ ১৫ হাজার টাকা বরাদ্দ থাকলে ১২ প্রকল্পে এক লাখ ৮০ হাজার কোন হদিশ নেই। শেড তৈরিতে কোন বরাদ্দ নেই বলে কৃষকদের নিজ খরচে শেড তৈরি করতে বলে কৃষি কর্মকর্তা ফারজানা। এতে প্রতি কৃষককে নিজ অর্থায়নে গুনতে হয়েছে প্রায় ২০ হাজার টাকা। ঘরের চাল নির্মানের জন্য ১৫ হাজার টাকা বরাদ্দের ১২ টি প্রকল্পের বিপরীতে এক লাখ ৮০ হাজার টাকার প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণের কথা থাকলেও, তা পায়নি কৃষকরা। এই পরিমান অর্থ প্রকল্প শুরুর আগেই লুট করে সেই কৃষি কর্মকর্তা।
কেঁচো সার উৎপাদন প্রকল্পের কৃষকদের কাছে জানতে চাইলে জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুরের কুলথুন এলাকার কৃষক আব্দুছ সাত্তার, দেওতলা এলাকার ফকির মোস্তফা ও আজমতপুর এলাকার মো. মোস্তফা খান প্রতিবেদককে বলেন, প্রকল্পে ধার্যকৃত কাঠ,বাশ,সিমেন্টের খুটি ও স্ক্রু বাবাদ ১৫ হাজার টাকা কৃষি অফিস খরচ করেনি। আমরা নিজ অর্থে ঘরের কাজ করতে হয়েছে। বাকি প্রকল্পে একই অবস্থা করেছে। তারা আমাদের ঠকিয়েছে।
ঘর বা শেড নির্মানে ঠিকাদার নিয়োগে রয়েছে ব্যাপক দুর্নীতি ও ঘাপলা। কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে দরপত্র বা কোটেশন ছাড়াই স্থানীয় সার ব্যবসায়ী কৃষি কর্মকর্তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সোহেল এন্টারপ্রাইজ এর রমিজকে কাজ পাইয়ে দিয়েছে। তার মাধ্যমেই যত অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে সেই কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে তারা বলেন, খরচের বিষয়ে ম্যাডাম আমাদেরকে কিছু বলেন না। একাই তিনি সকল সিদ্ধান্ত নেন। শুধুমাত্র প্রকল্পের কাজের অগ্রগতি ও কাজ দেখাশোনা করা ছাড়া আমাদের কোন দায়িত্ব নেই। তাছাড়া কোন খাতে কত টাকা বরাদ্দ বা কিভাবে খরচ হচ্ছে তা আমাদের অজানা।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম ২০২০ইং সাল হতে অদ্যাবধি পর্যন্ত একই কর্মস্থলে অবস্থান করার কারনে বিভিন্ন অনিয়ম ও দুর্নিতির মাধ্যমে সে রামরাজত্ব কায়েম করেছে বলে মনে করেন স্থানীয়রা। অবিলম্বে তার বদলীর দাবী জানান তারা।
অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, কৃষকদের নিজের টাকা দিয়ে ঘর বা শেড নির্মান করা হয়েছে। বরাদ্দকৃত টাকায় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না। তাই কৃষকদের নিজ অর্থে শেড নির্মানের কাজ করতে বলা হয়েছে। তবে এই খাতে বরাদ্দকৃত এক লাখ ৮০ হাজার টাকা কোন কাজে ব্যয় করেছেন তার কোন সদুত্তর তিনি দিতে পারেন নি। একাধিক ঠিকাদারের মাধ্যমে মৌখিক দরপত্র কথা বললেও অন্য ঠিকাদারদের নাম ঠিকানা সম্পর্কে কোন তাৎক্ষণিক ব্যাখা দিতে পারে নি।
এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষি উন্নয়নমূলক প্রকল্পে এ ধরনের দুর্নীতি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সরাসরি উপজেলা কৃষি কর্মকর্তার সম্পৃক্ততা, প্রকল্পের তদারকিতে প্রত্যক্ষ ভ‚মিকা থাকায় অনিয়মের বিষয়টি এতদিন গোপন থাকে। তারা দ্রত তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা মনে করেন দুর্নীতির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কৃষকদের সরকারি সহায়তা হরণ করা হয়েছে। তারা প্রকল্পের পূর্ণাঙ্গ তদন্ত ও জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান বলেন, অভিযোগের বিষয়ে জানতে পেরেছি। সরেজমিন পরিদর্শন করব। তবে আর্থিক খাদ থেকে টাকা সরানোর কোন সুযোগ নেই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন মুঠোফোনে বলেন, আর্থিক অনিয়মের বিষয়ে জেলার কর্মকর্তার সাথে কথা বলব। কৃষি কর্মকর্তা দুষি প্রমানিত হলে তার বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহন করতে বলব।
২১/১০/২৫ইং

কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড।

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দোলান বাজারে লাইসেন্স ছাড়া গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।  জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিনা লাইসেন্সে গরুর মাংস বিক্রির দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ধারায় পৃথক দুই মামলায় দোলান বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলুল্লাহর পূত্র ইকবাল সরকার (৩০) এবং আমির উদ্দিনের পূত্র আজিজুল ইসলাম (৪৪) কে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেন।
প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. মাহমুদুল হাসান, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।

নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে ওয়াশ প্লান্ট উদ্বোধন

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে ওয়াশ প্লান্ট উদ্বোধন

নওগাঁর মান্দায় ব্রাকের ওয়াশ কর্মসূচি আওতায় ওয়াশ প্লান্ট শুভ উদ্বোধন করেন ডাঃ ইকরামুল বারি টিপু এমপি।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১২ টা উপজেলার গোটগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়াশ প্লান্ট এর হ্যান্ড ওয়াশিং স্টেশন, ড্রিংকিং স্টেশন, হাইজিন কর্নার এর উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোখলেসুর রহমান মকে,৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন, মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদুল হক, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাবেক সহ-সভাপতি জামির হোসেন, সাবেক ছাত্রনেতা নুর এনায়েত নুরুজ্জামান হারুন, মান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক সালেকুজ্জামান সালেক, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, সাবেক প্রসাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি লুৎফর রহমান,গোটগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহজামান, ব্রাক ওয়াশ কর্মসূচির ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, ব্রাক প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ আজিম হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এছাড়াও ব্রাক কর্তৃক উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে দশটি স্কুলের নিরাপদ পানি,স্বাস্থ্যসম্মত ল্যাটিন ও স্বাস্থ্যবিধি বিষয়ে কার্যক্রম চলমান।

ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২

 

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকসহ ৪ জনকে হত্যা করে একই এলাকার সিদ্ধার্থ ও মুগ্ধ নামে
দুই যুবক। হত্যার পর খুনিরা গোসল করে এবং শরীরের উত্তেজনা কমাতে শষা ও খেজুর খায়। এরপর তাদের কাছে থাকা একটি ইয়াবা তারা সেখানেই সেবন করে।
গতকাল রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। এর আগে রোববার ভোরের দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি মাছুয়াপাড়ায়। তারা দুজনে সম্পর্কে মামাতো ও খালাতো ভাই। সিদ্ধার্থ স্বর্ণের দোকানে কাজ করতেন এবং মুগ্ধ মাছের দোকানে কাজ করতেন তারা।

পুলিশ জানায়, ঘটনার দিন বৃহস্পতিবার রাতে সিদ্ধার্ত ও মুগ্ধ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তির বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিলো। ইয়াবা সেবন দেখে ফেলেন শিক্ষক গণপতি চক্রবর্তি। সমাজে ইয়াবা সেবনের কথা প্রকাশের ভয়ে তারা গণপতি চক্রবর্তিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। পরে গামছা পেছিয়ে তাকে হত্যা করা হয। হত্যার সময় গোঙানির শব্দ শুনে গণপতি চক্রবর্তির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদের উপর উঠার চেষ্টা করে। এমন সময় তারা সিড়িতেই প্রীতিলতা চক্রবর্তীকেও গলায় রশি পেচিয়ে হত্যা করে। মা কে বাঁচাতে এগিয়ে আসেন মেয়ে আগামী চক্রবর্তী পার্থী। তারা তাকেও রশি পেছিয়ে হত্যা করেন। খুনি দুজনেই একই এলাকার হওয়ায় ৫ম শ্রেণির শিক্ষার্থী আয়ুস চক্রবর্তী প্রিয়ম তাদেরকে আগে থেকেই চেনেন এবং জানেন। খুনের বিষয় যাতে কেউ টের না পান এজন্য ১২ বছরের আয়ুস চক্রবর্তী প্রিয়মকে প্রথমে রশি পেচিয়ে এবং পরে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। একে একে চারজনকে হত্যার পর তারা দুইজনেই শরীরের উত্তেজনা কমাতে গোসল করেন। পরে তারা দুজনে ডাইনিং টেবিলে বসে শশা, খেজুর ও ইয়াবা সেবন করেন। হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষে তারা বাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলেন এবং স্বর্ণের চুরি আগুন দিয়ে পরিক্ষা করেন, সেটি আসল না নকল। পরে বাকী রাতটুকু চেয়ারে বসে বিশ্রাম নেন তারা। বাড়িতে থেকে বের হওয়ার সময় যাতে কেউ দেখে না ফেলে এজন্য তারা অপেক্ষা করতে থাকেন। এরই মধ্যে ওই বাড়িতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট পাউডারের পানিতে ভিজিয়ে রাখেন, যাতে মোবাইলে কোন আঙুৃলের ছাপ না থাকে। শুক্রবার জুমার নামাজ শুরু হওয়ায় রাস্তা ফাঁকা দেখে তারা ওই বাড়ি থেকে সটকে পরে।

এ ঘটনার পরপর পুলিশ তালাবদ্ধ ওই বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী পার্থী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের লাশ উদ্ধার করে। পরে রাতেই ইয়াবা সেবনের আলামত ও পারিপাশ্বিক বিষয়ে তদন্ত সাপেক্ষে এলাকায় অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করা হয়। তারা দ্জুনেই একই এলাকার বাসিন্দা।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, এই হত্যাকান্ডের ঘটনায় কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের হযেছে। গ্রেফতারকৃতরা হত্যার কথা শিকার করেছেন।

উল্লেখ্য,শনিবার (২২ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত তিনদিন ধরে বাড়িতে তালাবদ্ধ দেখতে পান এলাকাবাসী। এদিকে কয়েকদিন ধরে কোন রকম যোগাযোগ করতে না পেরে ওই শিক্ষকের আত্মীয় স্বজন এলাকায় এসে বাড়িতে তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ির ছাদে গণপতি চক্রবর্তী, সিঁড়ির কাছে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তি ও মেয়ে আগামী চক্রবর্তীর লাশ পাওয়া যায় এবং একটি কক্ষের ভেতরে খাটের নিচ থেকে তাদের ছোট ছেলে আয়ুস চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়। এসময় বাড়ির বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন এবং বাড়ির জিনিস পত্র তছনছ ও ছড়ানো ছিটানো ছিলো।

জানা যায়, রংপুর জিলা স্কুল থেকে শিক্ষকতা পেশা থেকে চলতি বছরের ২ জানুয়ারী অবসরে যান গণপতি চক্রবর্তী। তিনি নগরীর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন। হত্যার শিকার মেয়ে আগামী চক্রবর্তী রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাশ করেছেন এবং ছেলে আয়ুস চক্রবর্তী রংপুর জিলা স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড। নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে ওয়াশ প্লান্ট উদ্বোধন ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর মরদেহ,দুই শিশুকে জীবিত উদ্ধার নানা সমস্যায় কালীগঞ্জের তাঁতশিল্পের উদ্যোক্ততা উৎসাহ হারিয়ে ফেলেছে।