খুঁজুন
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ, ১৪৩৩

মাদকসেবী সহ গ্রেফতার ৭

সহকারী পুলিশ সুপার, মধুপুরের নেতৃত্বে ৩ জন মাদকসেবী সহ গ্রেফতার ৭

মধুপুর থেকে :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ
সহকারী পুলিশ সুপার, মধুপুরের নেতৃত্বে ৩ জন মাদকসেবী সহ গ্রেফতার ৭

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে ৩ জন মাদকসেবী সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার,মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমির নেতৃত্বে বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মাদকসেবীসহ সহ ৭ জন আসামীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। এদের মধ্যে এজাহার নামীয় আসামী মধুপুর বাসস্ট্যান্ড এলাকার খন্দকার হোসেন আলীর ছেলে খন্দকার নাজমুল হোসেন (৩৪)
ওয়ারেন্ট ভুক্ত আসামি জলছত্র এলাকার মৃত তাজু শেখের ছেলে মোহাম্মদ শাহজাহান ওরফে সাজু,
চাকন্ড গ্রামের মজিবুর রহমান এর ছেলে দেলোয়ার হোসেন, পৌর শহরের বয়েল মোড় এলাকার মাসুদ পারভেজ এর স্ত্রী রিনা পারভেজ, মাদকসেবী গোপীনাথপুর গ্রামের মৃত নাজিম উদ্দীন এর ছেলে শাহীন, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহীন, গিয়াস উদ্দিনের ছেলে লিটন।
মধুপুর থানার দায়িত্ব ইন্সপেক্টর (তদন্ত) রাসেল আহমেদ পিপিএম জানান, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি স্যারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উল্লিখিত ৩ জন মাদক সেবন করে মাতলামী করার সময় পুলিশ তাদের আটক করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, একই দিনে পৃথক মামলায় ওয়ারেন্টের তিন আসামী এবং নিয়মিত মামলার ১ আসামীকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস হিলি, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

মো. জনী শেখ , হিলি প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
প্রচণ্ড গরমে হাঁসফাঁস হিলি, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

 

হাকিমপুর উপজেলার হিলিতে কয়েকদিন ধরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সঙ্গে ঘনঘন লোডশেডিং যুক্ত হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন শ্রমজীবী ও দিনমজুর মানুষ।

মাঠে কাজ করা শ্রমিক, রিকশা ও ভ্যানচালকদের পাশাপাশি সাধারণ মানুষও গরমে চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে ডায়রিয়া, জ্বর ও হিটস্ট্রোকের মতো রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।

দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, হিলিতে তাপমাত্রা ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা আরও বাড়ছে। এতে দিনের বেলায় রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে।

স্থানীয় বাসিন্দা আবির হোসেন রাসেল বলেন, এত গরমে বাইরে বের হওয়াই কষ্টকর। তার ওপর বিদ্যুৎ না থাকায় ঘরেও থাকা যায় না। বিশেষ করে শিশুদের বেশি সমস্যা হচ্ছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, গরমের কারণে শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসকেরা স্যালাইন ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিচ্ছেন। তবে বিদ্যুৎ বিভ্রাট থাকায় হাসপাতালে রোগীদের কষ্ট আরও বেড়ে যাচ্ছে।

উপজেলা হরিণা গুমরা গ্রামের কৃষক সোহেল বাবু বলেন, বিদ্যুৎ ঠিকমতো না থাকায় সেচ কাজ ব্যাহত হচ্ছে। এতে ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

হিলি বাজারের ওয়্যারিং ও লেদ দোকানি রনি হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় সময়মতো কাজ শেষ করা যাচ্ছে না। এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে এবং অর্ডার ডেলিভারি দিতে সমস্যা হচ্ছে। কর্মচারীদে বিল দিতে হিমশিম খেতে হচ্ছে।

বাসুদেবপুর ক্যাম্পপট্টি গ্রামের অটোরিকশা চালক ফারহান মিতুল বলেন, লোডশেডিংয়ের কারণে গাড়ি চার্জ দেওয়া যাচ্ছে না। এতে আয় কমে গেছে এবং জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে।

হাকিমপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জোনাল কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, উপজেলায় বিদ্যুতের চাহিদা ৭ থেকে ৮ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র আড়াই থেকে ৩ মেগাওয়াট। এ কারণে লোডশেডিং দিতে হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, তাপমাত্রা এভাবেই ওঠানামা করবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা আরও বাড়বে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাত্তহীদ জামান বলেন, গরমে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। সবাইকে বেশি করে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

তীব্র গরম ও ঘনঘন লোডশেডিংয়ে হিলির মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মো. জনী শেখ

হিলি প্রতিনিধি, দিনাজপুর

সেনবাগে খাল কাটা কর্মসূচির শুভ উদ্বোধন।

মোঃ ফখরুদ্দিন মোবারক শাহ (রিপন), নোয়াখালী প্রতিনিধি :-
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
সেনবাগে খাল কাটা কর্মসূচির শুভ উদ্বোধন।

 

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খাল কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত নির্ধারিত খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জমিদার হাট থেকে কল্যান্দী বাজার পর্যন্ত খালটি ভরাট ও সংকুচিত হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনজীবনে দুর্ভোগ নেমে আসত।
সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক বলেন, এই খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের দাবি জানান, যাতে বর্ষা মৌসুমের আগেই খালের সুফল পাওয়া যায়।

 

ইসলামপুরে জোরপূর্বক জমি দখল করে গোরস্থানের নাম ব্যবহার

মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
ইসলামপুরে জোরপূর্বক জমি দখল করে গোরস্থানের নাম ব্যবহার

জামালপুরে ইসলামপুরে জোরপূর্বক জমি দখল করে গোরস্থানের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (২৪এপ্রিল) দুপুরে ইসলামপুর পৌর এলাকার টংগের আগলা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শওকত আলীর পরিবার।

সংবাদ সম্মেলনে শওকত আলীর কন্যা মেরী আক্তার অভিযোগ করে বলেন,টংগের আগলা মৌজার উত্তর পাড়া,রেললাইন সংলগ্ন ৩৬ শতাংশ জমি তারা সিএস মালিকদের ওয়ারিশদের কাছ থেকে বৈধ সাফ-কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। তবে পরবর্তীতে আরএস ও বিএস জরিপে ভুলবশত জমিটি তাদের তিন চাচা নুর ইসলাম (চুন্নু),খাইরুল ইসলাম ও মোহাম্মদ আলীর নামে রেকর্ড হয়।

তিনি জানান,পরবর্তীতে মোহাম্মদ আলী তার অংশ বিভিন্ন জমির সঙ্গে রেওয়াজমূল্যে তার স্ত্রীর নামে দলিল করে খাজনা খারিজ করেন। প্রায় ৮ বছর আগে তারা রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা দায়ের করেন। মামলার এক পর্যায়ে মোহাম্মদ আলী ভুল স্বীকার করে ৩৬ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ তাদের নামে সংশোধনী রেজিস্ট্রি করে দেন।

এদিকে,মামলা চলাকালীন অবস্থায় অপর দুই চাচা জমি বিক্রির চেষ্টা করলে তারা সাব-রেজিস্ট্রার অফিসে আপত্তি জানান। পরে অভিযুক্তরা ৩৬ শতাংশ জমির মধ্যে ২৪ শতাংশ জমি আব্দুল মজিদ ও রহমতউল্লাহ দের কাছে বিক্রি করে দেন। বিষয়টি জানার পর ভুক্তভোগীরা ক্রেতাদের বিরুদ্ধেও মামলায় অন্তর্ভুক্ত করেন এবং আদালত তাদের নোটিশ প্রদান করেন।

মেরী আক্তার আরও অভিযোগ করেন,আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলমাস,রোকন,জিয়াউল হক, ওয়াজেদ আলী,রহমতউল্লাহসহ কয়েকজন ব্যক্তি এলাকাবাসীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে জমিটিকে গোরস্থান হিসেবে ব্যবহার শুরু করেন এবং সেখানে একাধিক কবরও দেওয়া হয়েছে।

তিনি বলেন,দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের পক্ষে একতরফা ডিক্রি প্রদান করেন। ডিক্রির ভিত্তিতে তারা খাজনা খারিজ করে নতুন খতিয়ান প্রস্তুত করেছেন। তবে রায় পাওয়ার পরও বিবাদীপক্ষ জোরপূর্বক জমি দখলে রেখে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী পরিবার দাবি করে,প্রায় দুই মাস আগে তাদের চাষ করা কলা বাগান নষ্ট করে জমিটিকে গোরস্থান হিসেবে প্রচার করা হয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জমিতে গেলে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন।

এ ঘটনায় তারা ভূমি অপরাধ আইনে মামলা দায়ের করেছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন,যাতে তাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য মনোয়ারা বেগম, রাশেদা বেগম,বেলাল উদ্দিন,হেলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিয়াউল হকসহ সংশ্লিষ্টরা দাবি করেন,তারা শওকত আলীর চাচাদের কাছ থেকে ২৪ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করে সেখানে গোরস্থান স্থাপন করেছেন। তাদের মতে,ভুক্তভোগী পরিবার ১২ শতাংশ জমির দাবিদার। বিষয়টি নিষ্পত্তির জন্য তারাও আদালতের শরণাপন্ন হয়েছেন।

মোঃহোসন শাহ্‌ ফকির

ইসলামপুর জামালপুর।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস হিলি, লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সেনবাগে খাল কাটা কর্মসূচির শুভ উদ্বোধন। ইসলামপুরে জোরপূর্বক জমি দখল করে গোরস্থানের নাম ব্যবহার যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় শেরপুরে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা