খুঁজুন
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আত্মসমর্পণ করে আইনের আশ্রয় নিতেন_ডা.এ জেড এম জাহিদ

দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে আর পালিয়ে যেত না আত্মসমর্পণ করে আইনের আশ্রয় নিতেন_ডা.এ জেড এম জাহিদ

হিলি, দিনাজপুর থেকে :
প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ
দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে আর পালিয়ে যেত না আত্মসমর্পণ করে আইনের আশ্রয় নিতেন_ডা.এ জেড এম জাহিদ

মো: লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) : ভদ্রভাবে যারা বাঁচতে চায় দেশকে যারা সামনের দিকে নিয়ে যেতে চায় তারা থাকবে কাজেই আপনাদের আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় সামনে যাতে পান সেজন্য তারেক রহমানের আন্দোলন আমরা আমাদের অধিকার ফেরত চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা.এজেডএম জাহিদ হোসেন

শনিবার বিকেল ৫ টায় হিলি-হাকিমপুর উপজেলায় পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমরা ১৪ সালের মতো ভোট চায় না আমরা ২০২৪ সালের মতো আমি আর ডেমি নির্বাচন চায় না,আমার চায় আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো নির্ভয়ে ভয়ে দিবো এতে করে আপনার প্রতি যে দায়বদ্ধতা সেটি থাকবে। যদি দেশের প্রতি দায়বদ্ধতা থাকতো আর পালিয়ে যেত না আত্মসমর্পণ করে আইনের আশ্রয় নিতেন শেখ হাসিনা।

এসময় উপজেলার ২১টি পূজা মণ্ডপে অনুদান তিনি এর আগে ছাত্র আন্দোলনে নিহত সূর্যের পরিবারকে ১ লক্ষ টাকা দেন তিনি।

এসময় উপজেলার বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম মন্ডল,  হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,উপজেলা ছাত্রদলের আহয়ক আহ্বায়ক আনোয়ার হোসেনসহ  হাকিমপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৫০) নামে এক গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমুল হকের মেয়ে এবং আবুল কালামের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার (২৪ মে) সকালে ওই গৃহবধূ ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। এ সময় স্বজনরা তার কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আদিতমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত স্বপ্না বেগমের স্বজন শাহিনা খাতুন বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর স্বপ্নার ঘর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে কোনো উপায় না দেখে আমরা তার ঘরে প্রবেশ করি। এরপর সেখানে গিয়ে দেখি বিবস্ত্র অবস্থায় স্বপ্নার মরদেহ পড়ে আছে, এমনকি শোবার খাটটিও ভাঙা। আমাদের ধারণা, রাতে স্বপ্না বেগমকে দুর্বৃত্তরা গণধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত ও পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে কৃষককে হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) বিকেল জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে, শনিবার (২৩ মে) রংপুর জেলা পুলিশের আভিযানিক দল একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটকরা হলো, গাইবান্ধা পলাশবাড়ি চকবালা গ্রামের জামিরুল ইসলাম (৩২), বাঁশকাটা গ্রামের নুরুল আমিন (৬৮), বেড়াডাংগা গ্রামের আমিরুল ইসলাম সরদার (৫৫), গোবিন্দগঞ্জ পুরন্দুর গ্রামের সবদুল আকন্দ ওরফে শামিম (৩৪), সাদুল্ল্যাপুর কাবিলপুর সোনাতলা গ্রামের আনিছুর রহমান (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আমলাপুকুর গ্রামের আব্দুল জলিল (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার আব্দুল ওয়াহাব ওরফে শফিকুল।

পুলিশ সুপার জানান, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমান রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সমিটার পাহারা দিতেন। গত ৭ মে সকালে সেচঘর থেকে তার পা বাঁধা রক্তাত্ব মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা ট্রান্সমিটার চুরি করে মফিজার রহমানকে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। শনিবার ডাকাত জামিরুলকে পীরগঞ্জের খেজমতপুর পশ্চিমপাড়াস্থ তার শ্বশুর বাড়ি থেকে, জলিলকে জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে, শামিমকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের ভাড়া বাসা থেকে, শফিকুলকে বগুড়ার মোকামতলা থেকে, নুরুল আমিন, আমিরুল ও আনিছুরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এসপি মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসবাদে আসামিরা পুলিশের কাছে মফিজার রহমানকে হত্যাসহ ট্রান্সফর্মার চুরির কথা স্বীকার করেছেন। তাদের দেয়া তথ্যমতে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, সিএনজি, ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এবং তিনটি ট্রান্সফর্মারের ভিতরে থাকা তামার কয়েল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, কৃষক মফিজার রহমান হত্যাটি ছিল রহস্যজনক, চাঞ্চল্যকর ও ক্লুলেস। জেলা পুলিশের চৌকস আভিযানিক দল দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরিতে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করেছে। সকল ধরনের অপরাধ নির্মূলে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম

 

জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু’র মৃত্যু! হয়েছে।  শুক্রবার দুপুরে নদীর পানিতে ডুবে মারা যায় উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের  মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজল এর মেয়ে লিজা আক্তার (১০) ।  সে মহিষবাথান বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।  বেলা আড়াই ঘটিকায় ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকার জুরসেদ মিয়ার ৩ বছর বয়সী ছেলে ইয়াসিন পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে মহিষবাথান এলাকার রবিউল ইসলাম উরফে অবিজল তার এক ছেলে(১২) ও এক মেয়ে লিজা (১০)  কে নিয়ে বাড়ীর পশ্চিম পাশে ঝাড়কাটা নদীতে গোসল করতে গিয়ে দুপুরে নিখোঁজ হয় লিজা আক্তার (১০)।  খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ শুরু করে এবং প্রায় আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা পৌনে ৩ টায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

একই উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় ৩ বছর বয়সী শিশু ইয়াসিন (৩) বেলা আড়াই ঘটিকায়  নিজ বাড়ীর আঙ্গিনায় খেলছিল। দাদী বারান্দায় চাউল ঝারতে ছিলেন এমতাবস্থায় খেলতে খেলতে বাড়ীর নিচেই ডোবায় গড়ে পড়ে গিয়ে ডুবে মারা যায় শিশু ইয়াসিন। তার মৃত্যু নিশ্চিত করে তেঘরিয়া বাজারে একজন পল্লী চিকিৎসক।

এ ব্যাপারে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন সিদ্দিকুর রহমান জানান সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে গিয়ে আমরা ১৫/২০ মিনিটের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন করি এবং পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করি।

মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায় জানান খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের প্রস্তূূতি নেয় পরিবার।

গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশু'র মৃত্যু! উভয় পরিবারে শোকের মাতম তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কড়া হুশিয়ারি সিংড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের মেলা উদ্বোধন