ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দিন প্রমানিক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নির্বাচিত হয়েছে

মোঃ হোসেন শাহ্ ফকির, জামালপুরের ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের হাড়গিলা এলাকায় কাঠমা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদৌলা পাহলোয়ান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,
উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম টিটু, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সাংবাদিক খাদেমুল হক বাবুল, সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত এবং নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনির আহমেদ পলাশ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল কামার, সদস্য বিল্লাল হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন ঢালী, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জাকির কাজী, মৎস্যজীবী দলের সভাপতি রাশেদুল আলমএবং ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুর রহমান, সদস্যসচিব জাহিদুল ইসলাম ।
কর্মী সম্মেলনে ইউনিয়ন বিএনপিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি পদে জামাল উদ্দিন প্রমানিক, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমানকে নির্বাচিত করা হয়েছে।
