কালীগঞ্জে লাইফ কেয়ার টিচার্স এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) সকাল ১০টায় উপজেলার ভাদার্ত্তী @’নতুন কুঁড়ি মডেল স্কুল’ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘লাইফ কেয়ার টিচার্স এসোসিয়েশন, কালীগঞ্জ, গাজীপুর’-এর ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ডা: এফ রহমান। কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোদক ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম প্রধান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ফরিদ আহমেদ মৃধা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইফ কেয়ার টিচার্স এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ আরাফাত খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,
মোঃ গোলাম রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, কালীগঞ্জ, গাজীপুর। মোঃ মেজবাহ উদ্দিন সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলা,
মোঃ ইব্রাহিম খন্দকার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাবগাজীপুর জেলা, আব্দুল বারী সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর , এ্যাড. সাদেক হোসেন, সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন,মোঃ রাশিদুল হাসান রিপন, সদস্য সচিব, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল, মোঃ শহিদুল্লাহ্ মাস্টার, সভাপতি, কালীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড বিএনপি, মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক, কালীগঞ্জ পৌর ৩নং ওর্য়াড বিএনপি,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাইফ কেয়ার টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাহেরা আক্তার রিভা, শাদেরগাও উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সোহরাব আলী সরকার, সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম,ইকরা মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মামুন মিয়া, ফুল কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রিমা আক্তার, বোয়ালি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেলিম মিয়া, সারাদে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিচার্ড রোজারিও, কনফিডেন্স আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রিয়াদ আসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম দস্তগীর প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, এ ধরনের আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উদ্বুদ্ধ করবে এবং আগামী দিনে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন