৪০ বছর পূর্তিতে কালীগঞ্জে ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর সেমিনার ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫ ৮:৩৭ পিএম
৪০ বছর পূর্তিতে কালীগঞ্জে ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর সেমিনার ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধিঃ মুঃ সোহরাব আলী সরকার, ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর ৪০ বছর পূর্তিতে কালীগঞ্জ এজেন্সি অফিসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৬ ডিসেম্বর দুপুর ১২.৩০ মিনিটের সময় কালীগঞ্জ এজেন্সি অফিসে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপত্বি করেন কালীগঞ্জ অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার  মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক রঞ্জন রায় ইনর্চাজ ঢাকা সার্ভিস ইন সেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদ মৃদা ইনর্চাজ নরসিংদী জোন।
মাহমুদা বেগম র্ঝনার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রান্স ম্যানেজার আকলিমা বেগমসহ এজেন্সির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী ১৯৮৬ সালের ১০ নভেম্বর জন্ম, আজ হাঁটি হাঁটি পা পা করে ৪০ বছরের পদার্পন করেছে তার সততা ও নিষ্ঠা দ্বারা আজ বাংলাদেশের শীর্ষ স্থান দখল করে আছে। ডেলটা লাইফ ইন্সুইরেন্স বাংলাদেশের একমাত্র বৃহত্তম বীমা প্রতিষ্ঠান পর পর ৯ বার AAA ক্রেডিট রেটিং প্রাপ্ত। আপনারা সাথে আছেন, সবাই এগিয়ে আসি, প্রত্যেকে একদিন শীর্ষ স্থানে পৌঁছাতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে সবাইকে এক্যবদ্ধ ভাবে কাজ করে যাওয়ার জন্য অনুরোধ করেন এবং সকল ধরনের সহযোগিতার জন্যে এজেন্সি অফিসে আসার উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...