“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য সামনে রেখে ডাসকো ফাউন্ডেশন অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সোমবার বিকেল ৪টায় উপজেলার নেজামপুর ইউনিয়নের রাইপুর গ্রামে প্রকল্পের সদস্যদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ যথাযথ ভাবে পালন করা হয়।
মাঠ সহায়ক মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় কর্মসূচীতে দিবস বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ইউনিট ম্যানেজার আবু হেনা মোহাম্মদ ফিরোজ।
আদিবাসী কমিউনিটির ৩০ জন নারী এই কর্মসূচীতে অংশগ্রহণ করে এর মধ্যে অগ্রযাত্রা প্রকল্পের সদস্য ২৫ জন। কর্মসূচীকে ঘিরে প্রথমে একটি ছোট র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি আদিবাসী কমিউনিটির মানুষের মধ্যে আলাদা মাত্রা যোগ করে।
নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।
রিয়াজুল হক সাগর, রংপুর : রংপুর।রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ৩ মাসে রংপুর মহানগরীসহ উপজেলা পর্যায়ে ১৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন। তিন মাসে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।
তিনি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছে। এছাড়া ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।
অক্টোবর মাসে জেলায় ৫ জনের খুন হয়েছে। ৩২টি স্থানে চুরি এবং ৩টি স্থানে সিধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাহিরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এছাড়া অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।
নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা ২টি। এ মাসে অপহরণের ঘটনা ঘটছে ৩টি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাহিরে। এছাড়াও নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।
রবিবার বিকেলে কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমানের নেতৃত্বে উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়নের নলতৈড় ও কালিনগর গ্রামে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার রহমান, চকগোপাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী, মান্দা থানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক হাবিবুর রহমান হাবিব, কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হোসেন, মামুন জোয়ারদার, রায়হান হোসেন, মিজান, আব্দুল হান্নানসহ সাবেক ছাত্রনেতা ও মান্দা থানা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক যুবনেতা শরিফ উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করা জরুরি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন