খুঁজুন
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ়, ১৪৩৩

কালীগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

পাবলিক বাংলা :
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
কালীগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশের ন্যায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। যা চলবে মাসব্যাপী, এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
রোববার (১২ অক্টোবর) সকালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় টিকাদান কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশীদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার জেসিলি ঘোষ মুনমুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নাছরিন আক্তার, টিকাদান কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।
উপজেলার পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে টিকাদান কর্মসূচির কেন্দ্র ২৪টিতে উন্নিত করা হবে।
প্রধান অতিথি বলেন, কোন শিশু যাতে এই টিকা থেকে বাদ না পড়ে। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীরা স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। এই ক্যাম্পেইন সফল হলে টাইফয়েড প্রতিরোধে বাংলাদেশ একটি নতুন অধ্যায় সূচনা করবে। দীর্ঘদিন ধরে উপেক্ষিত এ ব্যাধি থেকে শিশুদের সুরক্ষায় এটি হবে সরকারের একটি ঐতিহাসিক পদক্ষেপ।

ইসলামপুরে ফুফুর বাড়ীতে ফ্যান লাগাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ভাতিজা নাজমুল ফকির

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি  
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
ইসলামপুরে ফুফুর বাড়ীতে ফ্যান লাগাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ভাতিজা নাজমুল ফকির

 

জামালপুরের ইসলামপুরে ফুফুর বাড়ীতে ফ্যান লাগাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মাদারগঞ্জের ভাতিজা নাজমুল ফকির ।

রোববার মেলান্দহ   উপজেলার বরন্ত এলাকায় ফুফুর বাড়ীতে  সিলিং ফ্যান লাগাতে গিয়ে নাজমুল ফকির বাবু (২৫) নামে এক যুবকের বিদ্যুৎপিষ্টে মৃত্যু হয়।   সে  মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি  এলাকার জহুরুল ফকিরের ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে নাজমুল ফকির উরফে বাবু ১০ বছর যাবৎ পেশাগতভাবে নির্মাণ শ্রমিকের কাজ করে আসতে ছিলেন।  রোববার দুপুরে মেলান্দহ উপজেলার  নোয়ারপাড়া ইউনিয়নের বরন্ত  এলাকায় ফুফুর বাড়ীতে ফ্যান লাগাতে  গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়  । পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায়  মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে  কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু রায়হান  তাকে মৃত ঘোষণা করেন।  তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গাজীপুরের কন্যা যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ও স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি হাসপাতালে যোগদান করছেন  

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
গাজীপুরের কন্যা যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ও স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি হাসপাতালে যোগদান করছেন  

 

গাজীপুরের কালীগঞ্জের মেয়ে তাজরা সাবের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৌড়া ভাদগাতী গ্রামের কৃতি সন্তান তাজরা সাবের যুক্তরাজ্যের স্বনামধন্য গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
তাজরা সাবের চৌড়া ভাদগাতী গ্রামের আইয়ুব সাবের টিপু ও বাকিয়া চৌধুরী লতার একমাত্র কন্যা। তাঁর এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
শৈশব থেকেই মেধাবী ও পরিশ্রমী তাজরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে তিনি চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করে পরিবার, এলাকা এবং দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।
ইতোমধ্যে  স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালে তাঁর চিকিৎসক হিসেবে নিয়োগ নিশ্চিত হয়েছে। আগামী ২৭ জুলাই তিনি সেখানে কর্মস্থলে যোগদান করবেন।লারবার্ট শহরে অবস্থিত এই হাসপাতালটি পরিচালনা করে এনএইচএস ফোর্থ ভ্যালি, যা স্কটল্যান্ডের ১৪টি আঞ্চলিক স্বাস্থ্য বোর্ডের একটি এবং স্টার্লিং এলাকার প্রায় তিন লাখ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ২০১০ সালে চালু হওয়া এই হাসপাতালটিকে স্কটল্যান্ডের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চিকিৎসাকেন্দ্রগুলোর একটি হিসেবে গণ্য করা হয়।
মুঠোফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে,
ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশের প্রতি অঙ্গীকার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাজরা সাবের বলেন, চিকিৎসা পেশার মাধ্যমে মানুষের সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, সময় ও সুযোগ পেলে তিনি নিজ এলাকা গাজীপুরের কালীগঞ্জের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চান। বিশেষ করে বাংলাদেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করার আগ্রহের কথাও তিনি ব্যক্ত করেন।

তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট, বিলেতে কর্মজীবন শুরু করলেও নিজ শিকড়ের সঙ্গে সংযোগ অটুট রাখার ইচ্ছা রয়েছে তাঁর।

তাজরার এই সাফল্যে এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল কর্মজীবন ও সার্বিক সাফল্য কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকেও তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিয়ের দুই বছর পর মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মেহেদী হাসান সোহাগ কুয়াকাটা প্রতিনিধি,,,
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
বিয়ের দুই বছর পর মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

 

পটুয়াখালীর মহিপুর থানার ৬০নং লতাচপলী ইউনিয়ানের ২নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি একই এলাকার নাঈদ (২৫)-এর স্ত্রী। নিহত মিলি চাঁদপুর জেলা খোরশেদ আলম এর মেয়ে বলে জানা যায়।

রবিবার সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈদ।

পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামপুরে ফুফুর বাড়ীতে ফ্যান লাগাতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ভাতিজা নাজমুল ফকির গাজীপুরের কন্যা যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ও স্কটল্যান্ডের ফোর্থ ভ্যালি হাসপাতালে যোগদান করছেন   বিয়ের দুই বছর পর মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। কুয়াকাটা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি তুষার, সম্পাদক মিরন,,, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কর্মচারি কর্মকর্তাদের মানববন্ধন, ঘণ্টাব্যাপী সেবা ব্যাহতের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা