খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

মান্দায় চেয়ারম্যানের সংবাদ সম্মেলনে এএসআই রবিউলের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মান্দা উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
মান্দায় চেয়ারম্যানের সংবাদ সম্মেলনে এএসআই রবিউলের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নওগাঁর মান্দায় কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বাবু তাঁর এলাকায় কর্মরত মান্দা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম-এর বিরুদ্ধে মাদক কারবারীদের সঙ্গে যোগসাজশ, মামলার প্রভাব বিস্তার, গ্রেপ্তার বাণিজ্য’ ও অর্থ আত্মসাৎ-এর মতো গুরুতর অভিযোগ তুলেছেন। একই সঙ্গে চেয়ারম্যান ও তাঁর পরিবারকে প্রকাশ্যে অশালীন গালিগালাজ ও হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন তিনি।

​আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কালিকাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু লিখিত বক্তব্যে এসব অভিযোগ প্রকাশ করেন।

​চেয়ারম্যান বাবু তাঁর লিখিত বক্তব্যে বলেন, তিনি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে এলেও এএসআই রবিউল ইসলাম স্থানীয় গ্রাম পুলিশ ও কয়েকজন মাদক কারবারীর সহযোগিতায় এলাকায় মাদকের প্রলয় সৃষ্টি করেছেন।

তাঁর অভিযোগ, এএসআই রবিউল মামলা প্রভাবিত করা ও গ্রেপ্তার বাণিজ্য, টাকার বিনিময়ে মামলাকে প্রভাবিত করছেন এবং নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার বাণিজ্য এর মাধ্যমে অর্থ আত্মসাৎ করছেন। এসব অন্যায়ের প্রতিবাদ করায় এএসআই রবিউল ইসলাম তাঁকে জনসম্মুখে অশ্লীল ভাষায় গালাগালি ও অপমান করেন। এমনকি তাঁর

পরিবারকেও দেখে নেওয়ার হুমকি দেন। চেয়ারম্যান বাবু এই ঘটনাকে জনপ্রতিনিধি হিসেবে তাঁর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক মর্যাদার ওপর আঘাত বলে উল্লেখ করেছেন।

চেয়ারম্যান সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ করে বলেন, এলাকার কয়েকজনের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে টাকা দাবি করা হয়। মো. ইমরান নামের এক নিরীহ যুবক, যিনি একটি মামলার বাদী ছিলেন, তাকেই এএসআই রবিউল আসামি সাজিয়ে মিথ্যা মামলায় কোর্টে চালান দেন। পুকুর কাটা বা অন্যান্য কাজের বিষয়েও এএসআই রবিউল অর্থ নেন। মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও অর্থ গ্রহণের প্রমাণ তাঁর কাছে রয়েছে বলে চেয়ারম্যান দাবি করেন।

​সংবাদ সম্মেলনে এএসআই রবিউলের বিরুদ্ধে ব্যক্তিগত হয়রানির অভিযোগ আনেন আরও দুই ভুক্তভোগী।

চকনারায়ণ গ্রামের কৃষক বিশন মোল্লা অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত একটি মামলায় আদালতের রায়ে তিনি জয়ী হওয়ার পরও এএসআই রবিউল তাঁর বাড়িতে এসে ১০ হাজার টাকা দাবি করেন। গরিব হওয়ায় তিনি অনেক অনুরোধের পর তাকে ২ হাজার টাকা দেন। কিন্তু বাকি টাকা না দেওয়ায় এএসআই রবিউল তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আইনগতভাবে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।

অন্যদিকে চককশবা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান জানান, তাদের গ্রামে একটি পারিবারিক দ্বন্দ্ব মেটাতে গ্রামবাসী ও পরে চেয়ারম্যানের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু এএসআই রবিউল ইসলাম বাদীকে ফোন করে হুমকি দেন যে, মিটমাট হলে তার সঙ্গে হতে হবে এবং প্রকাশ্যে বলেন, “চেয়ারম্যান কে আর গ্রামের লোক কে? যা সালিশ প্রক্রিয়াকে ব্যাহত করার সামিল।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বাবু বলেন, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এএসআই রবিউল ইসলামকে অবিলম্বে কালিকাপুর থেকে অপসারণ করতে হবে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

​তিনি আরও যোগ করেন, ভবিষ্যতে যেন কোনো পুলিশ সদস্য অন্যায়ভাবে কোনো জনপ্রতিনিধিকে অপমান করার সাহস না পায়, প্রশাসন সেই নজির স্থাপন করুক।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ