কালীগঞ্জে ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করে থানা পুলিশ। সাথে থাকা একটি কালো রংয়ের পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মোঃ আলী হোসেন এর বাড়ির সামনের পাকা রাস্তা হতে সজিব খান (২০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তার নিকট হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি কালো রংয়ের পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত আসামী সজিব আজমপুর পূর্বপাড়া এলাকার মোশারফ খানের পূত্র। অপর আসামী একই এলাকার বাছিরের পূত্র নাজমুল পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে পরস্পরের যোগসাজসে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৮,তারিখ ২৪/৯/২৫ ইং।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারি আটক
মাদারগঞ্জে ২২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
শ্রীমঙ্গলে চোরাইকৃত অটোরিকশার ৪ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২
৩ হাজার পিছ ইয়াবাসহ কালীগঞ্জের মাদক সম্রাট ঢাকায় গ্রেফতার।
ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক
আরও পড়ুন
কালীগঞ্জে ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করে থানা পুলিশ। সাথে থাকা একটি কালো রংয়ের পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মোঃ আলী হোসেন এর বাড়ির সামনের পাকা রাস্তা হতে সজিব খান (২০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তার নিকট হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি কালো রংয়ের পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত আসামী সজিব আজমপুর পূর্বপাড়া এলাকার মোশারফ খানের পূত্র। অপর আসামী একই এলাকার বাছিরের পূত্র নাজমুল পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে পরস্পরের যোগসাজসে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৮,তারিখ ২৪/৯/২৫ ইং।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারি…
মাদারগঞ্জে ২২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
শ্রীমঙ্গলে চোরাইকৃত অটোরিকশার ৪ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২
৩ হাজার পিছ ইয়াবাসহ কালীগঞ্জের মাদক সম্রাট ঢাকায়…