খুঁজুন
সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র, ১৪৩২

নোয়াখালীর সেনবাগে মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে মসজিদের খতিবের মৃত্যু

পাবলিক বাংলা :
প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ
নোয়াখালীর সেনবাগে মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে মসজিদের খতিবের মৃত্যু

মো: ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে হাফেজ মাওলানা মো: নিজাম উদ্দিন (৩৫) নামের এক মসজিদের খতিবের মৃত্যু ঘটেছে।

নিহত মাওলানা নিজাম উদ্দিন সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউপির ৩নং ওয়ার্ড ছাতারপাইয়া পূর্বপাড়া গ্রামের গোফরান হাজ্বীর নতুন বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব এবং খাজুরিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদরাসা শিক্ষক ছিলেন।

নিহত মাওলানা মো: নিজাম উদ্দিন দীর্ঘ ১৬/১৭ বছর যাবত মিন্নাত আলী ব্যাপারি বাড়ি জামে মসজিদের খবিত হিসেবে দায়িত্বরত ছিলেন। তার ২ ছেলে ও ১ কন্যা সন্তান রযেছে। তার হঠাৎ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খাজুরিয়া ৩নং ওয়ার্ড মেম্বার মো: নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাওলানা নিজাম উদ্দিন রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে মধু সংগ্রহ করার উদ্দেশ্যে খাজুরিয়া আবদুল মন্নান মিয়ার বাড়িতে একটি গাছে ওঠে। এসময় হঠাৎ করে গাছের শুকনা ডালটি ভেঙ্গে পুকুর পাড়ের ইটের ঘাটলার ওপর পড়ার পর পরই ঘটনাস্থলেই তিনি মুত্যু বরন করেন।

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের সরকারি মুঠোফোনে কল দিলে ফোনটি রিসিভ করে ডিউটি অফিসার জানান, বিষয়টি কেউ থানায় এ পর্যন্ত অবহিত করেননি।

আজ পবিত্র শবেকদর

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
আজ পবিত্র শবেকদর

পবিত্র রমজান মাসের আজ ২৬তম রোজা। আজ দিন শেষে সন্ধ্যা নামলেই আরবি হিসাবে ২৭তম রজনী, যা ইসলামের পরিভাষায় ‘লাইলাতুল কদর’ বা ‘শবেকদর’। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম এ রাত।

সোমবার (১৬ মার্চ) যথাযোগ্য ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে সন্ধ্যা থেকে সারা দেশে পবিত্র শবেকদর পালিত হবে। মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত।

প্রতিবছর পবিত্র রমজানের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। এই রাত ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটান। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত।

২০ রমজানের পর যে কোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে আলেমদের অভিমত। কদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরাও আছে।

শবেকদরের রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর সম্বন্ধে তুমি কি জান? লাইলাতুল কদর এক হাজার মাস অপেক্ষা উত্তম।’ (সুরা কদর : ১-৩)।

শবেকদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবেকদর অর্থ হলো মর্যাদার রাত। শবেকদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত।

পবিত্র কোরআনে বলা হয়েছে, অন্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন।

হাদিসের ভাষ্যমতে, লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ দশকে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা শবেকদর তালাশ করবে রমজানের শেষ দশকের বিজোড় রাতে।’ (বুখারি : ২০৫৬)। তার মানে, রমজানের শেষ দশকের বিজোড় (২১, ২৩, ২৫, ২৭, ২৯ রমজান) রাতগুলোর যে কোনোটি শবেকদর হবে।

শবেকদর উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে মুসলিম বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী রোববার (১৫ মার্চ) বিকাল ৫টা ৩৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্টে শবেকদর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। লাইলাতুল কদর মহিমা মণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

তিনি আরও লেখেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

পবিত্র শবেকদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) মাগরিবের নামাজের পর ‘পবিত্র শবেকদরের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হবে।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে তিনজন করে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ রবিবার এই দুটি আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলে ওই দুই আসনের রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত করেছেন।

শেরপুর-৩ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এই আসনের সাধারণ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল ঘোষণা করে ইসি।

পরবর্তীতে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে ইসি।
বগুড়া-৬ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম বলেন, এই আসনের সাধারণ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান, এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান নির্বাচন করছেন।

এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি বলেন, এই আসনে নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি’র চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটো আসনের সদস্য থাকার বিধান না থাকায় ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। এরপর এই আসনটিকে শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ঘোষণা করে ইসি।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

হাতীবান্ধা প্রকৌশলীর সাথে সখ্যতায়, কাজপায় কাজল,অনিয়মের অভিযোগ

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
হাতীবান্ধা প্রকৌশলীর সাথে সখ্যতায়, কাজপায় কাজল,অনিয়মের অভিযোগ

লালমনিরহাটের

হাতীবান্ধা প্রকৌশলীর আখতার হোসেনের সাথে সখ্যতা গড়ে তুলে বিনা টেন্ডারে একের পর এক কাজ বাগিয়ে নিচ্ছেন সেই কাজল। এমন অভিযোগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ ঠিকাদারদের মাঝে।

খোঁজ নিয়ে জানা যায়,হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী আখতার হোসেন ২০২৪ সালে হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করার পর থেকে আজ অবদি পূর্বের ন্যায় ফ্যাসিস্ট সরকারের তালিকাভুক্ত ও নিজের পরিচিত ঠিকাদার প্রতিষ্ঠানকে একের পর এক কাজ দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় ঠিকাদার কাজলের সাথে গভীর সম্পর্কে আবদ্ধ হয়। এ ঘটনার পর থেকে হাতীবান্ধার উপজেলা প্রশাসনের বিনার টেন্ডার কাজ প্রকৌশলীর মাধ্যমে বাগিয়ে নিচ্ছেন কাজল। এতে মোটা অংকের লেনদেনের কথাও উঠে আসছে।
হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী মাধ্যমে প্রভাতীর দুইটি কাজ দইখাওয়া বাজার ও সিন্দুর্না হাটের সংস্কার কাজ করছেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের
হাতীবান্ধা উপজেলার ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা সরবরাহ করেন।

হেনা এন্টারপ্রাইজের পরিচারক কাজল হাতীবান্ধা উপজেলার সিংগিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মৃত মনছুর আলী ছেলে।

জানা গেছে,লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য সাবেক মোতাহার হোসেনে ছেলে ও হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ ও হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সাথে ঘনিষ্ঠতার কারণে বিগত আওয়ামীলীগের ১৭ বছর হাতীবান্ধা উপজেলা প্রশাসনের সকল প্রকার ঠিকাদারি করে আসছেন। এতে তার হেনা ট্রেডার্স নামে লাইসেন্স টিও ভারী হয়ে ওঠেন। কাজল হোসেন নিজেকে হাতীবান্ধা উপজেলা প্রকৌশলীর একজন কর্মকর্তা পরিচয়ে সকল ঠিকাদারি কাজ সম্পন্ন করেন। পাশাপাশি উপজেলা প্রকৌশলীর সকল প্রকার কাজ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখভাল করেন হাতীবান্ধা প্রকৌশলীর মাধ্যমে। কাজল হোসেন প্রশাসনের বিভিন্ন কাজ পাওয়া ইউএনওর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার সাথেও সখ্যতা গড়ে তোলেন।

হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সড়ক, ব্রীজ কালভার্ট ও উন্নয়ন প্রকল্প গুলো কাজের গুণগত মান খারাপ। ঠিকাদারদের সাথে আতাত করে উন্নয়ন প্রকল্প কাজগুলো সম্পন্ন করছেন প্রকৌশলী। অপরদিকে হাতীবান্ধা উপজেলার প্রায় ৩০ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো সেই কাজ সম্পূর্ণ হয়নি। অপরদিকে হাতীবান্ধা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের সংস্কারে প্রায় ৩০ লক্ষ টাকার টেন্ডার হলেও প্রথম পক্ষের নাম ঘোষণা করতে আপত্তি করেন উপজেলা প্রকৌশলী আখতার হোসেন। এতেই সন্দেহ সৃষ্টি হয়। প্রথম পক্ষের কাছ থেকে কাজটি নিয়ে প্রকৌশলী অন্য ঠিকাদারদের মাধ্যমে করার বিষয়টি প্রকাশে আসে।

হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সড়কের কার্পেটিং ও সিলকোড করলেও সম্পূর্ণ হওয়ার এক মাস আগেই তা উঠে যাচ্ছে। এমন অভিযোগ করছে এলাকাবাসীরা।

নাম প্রকাশ না করে কয়েকজন ঠিকাদার বলেন,টেন্ডারের মাধ্যমে কাজ পেলেও এই প্রকৌশলী সবসময় ঠিকাদারদের সাথে দুর্ব্যবহার ও দ্রুত কাজ করার চাপ প্রদান করেন। অপরদিকে কিছু ঠিকাদারের কাজ সম্পন্ন হলেও বিল আটকে রাখেন।

হেনা ট্রেডার্স এর ঠিকাদার কাজল হোসেন বলেন, প্রভাতীর কাজ আমি পাইনি এটি প্রকৌশলীর কাজ। আমি শুধু মিস্ত্রি সাপ্লাই দিয়েছি। প্রকৌশলের সাথে সখ্যতা বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে বলেন,আমার লাইসেন্স খুবই ভারী রন্টুর লাইসেন্স আমার সাথে পারেনা । সিস্টেমের বাইরে কেউ কাউকে কাজ দিতে পারে না। বিষয়গুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

হাতীবান্ধা উপজেলার প্রকৌশলী আখতার হোসেন বলেন,কোন ঠিকাদার কে কাজ দেওয়ার এখতিয়ার আমার নেই। কাজলের সাথে গভীর সম্পর্কের বিষয়টি এড়িয়ে বলেন, ইউনিয়ন পরিষদের কাজ গুলো চেয়ারম্যান সাহেবরা কাজলের মাধ্যমে করে থাকেন। এখানে আমার করার কিছুই নেই।
প্রভাতীর কাজ প্রকৌশলী ও এল সি এস করছে। আনিত বিষয়গুলো তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। কৌশলী হিসেবে সব জায়গায় আমাকে জবাবদিহি করতে হয়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন হক বলেন, ঠিকাদার কাজল সাহেব কিভাবে কাজগুলো পান সে বিষয়গুলোর আমরা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।

আজ পবিত্র শবেকদর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু হাতীবান্ধা প্রকৌশলীর সাথে সখ্যতায়, কাজপায় কাজল,অনিয়মের অভিযোগ ঈদযাত্রায় গণপরিবহনে তেল সংকট হবে না : সড়কমন্ত্রী মান্দায় ইসলামী প্রতিযোগিতা ও ইফতার মাহফিলে অংশ নিলেন সংসদ সদস্য