মান্দায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার

মান্দা উপজেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশু শিক্ষার্থীর লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল সাড়ে ৪ঘন্টা পর আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থীর নাম আব্দুর রকিব (১০)। সে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে ও চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, লক্ষ্মীরামপুর গ্রামের বাসিন্দা মুকুল হোসেনের ছেলে মিশকাত হোসেন চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। গতকাল বৃহস্পতিবার মিশকাত দুই বন্ধু নিহত আব্দুর রকিব ও রবিউল ইসলামকে নিয়ে তার বাড়িতে বেড়াতে এসেছিল।
শুক্রবার বেলা ১২টার দিকে তিন বন্ধু বাড়ি পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় আব্দুর রকিব নদীর পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল সাড়ে ৪ঘন্টা পর আব্দুর রকিবের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুর রকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল শো-ডাউন
সিংড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী…
নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে ৬ মাসের…
নওগাঁ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত
ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স…
মান্দায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার

মান্দা উপজেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশু শিক্ষার্থীর লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল সাড়ে ৪ঘন্টা পর আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থীর নাম আব্দুর রকিব (১০)। সে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে ও চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, লক্ষ্মীরামপুর গ্রামের বাসিন্দা মুকুল হোসেনের ছেলে মিশকাত হোসেন চকরাজা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। গতকাল বৃহস্পতিবার মিশকাত দুই বন্ধু নিহত আব্দুর রকিব ও রবিউল ইসলামকে নিয়ে তার বাড়িতে বেড়াতে এসেছিল।
শুক্রবার বেলা ১২টার দিকে তিন বন্ধু বাড়ি পাশে আত্রাই নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় আব্দুর রকিব নদীর পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল সাড়ে ৪ঘন্টা পর আব্দুর রকিবের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুর রকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল…
সিংড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন…
নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে…
নওগাঁ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত
ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে…
