খুঁজুন
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ, ১৪৩৩

পুনর্বাসনে এম.টি হক ফাউন্ডেশন নগদ অর্থ বিতরণ

নোয়াখালীতে বন্যয় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে এম.টি হক ফাউন্ডেশন নগদ অর্থ বিতরণ

নোয়াখালি থেকে :
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ
নোয়াখালীতে বন্যয় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে এম.টি হক ফাউন্ডেশন নগদ অর্থ বিতরণ

Oplus_131072

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী থেকে : নোয়াখালীতে সম্প্রতি বন্যা পরবর্তী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্হ এলাকার বাসিন্দাদের জীবন পুনর্গঠনে সহায়তা করার লক্ষ্যে এম.টি.হক ফাউন্ডেশন পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কে নগদ অর্থ সহায়তা প্রদান করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে অত্র প্রতিষ্ঠানটি। এছাড়াও তারা মাদ্রাসা, মসজিদ সংস্কারে অর্থ প্রদান করে পুনর্বাসনের কাজ করছে।
নোয়াখালী বন্যা কবলিত এলাকায় বন্যার পানি কমলেও জলাবদ্ধতায় দুর্ভোগ কমেনি জনসাধারণের। ধ্বংস হয়ে গেছে বাড়ি-ঘর ও রাস্তাঘাট। বাড়িতেনফিরছে স্থানীয়রা কিন্তু নিজেদের বাড়িঘর কিছুই আর আগের মত নেই। ঘরবাড়ি আসবাবপত্র সবই নষ্ট হয়ে গেছে। কারো কারো ভিটে-বাড়িটিও অবশিষ্ট নেই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খেটে খাওয়া মানুষরা। বন্যা পীড়িত গ্রামগুলোতে জলাবদ্ধতায় জীবন হয়ে গেছে ছন্নছায়া।
তাদের সহায়তায়, এম.টি. হক ফাউন্ডেশনের মাধ্যমে ইউ.এস.এ অবস্থানরত ফ্যামেলি ফেন্ডস এন্ড জিএফবি গ্রুপ এর ফাইনালসিয়ার এইড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আয়োজনে, নোয়াখালী সদর উপজেলার ধন্যপুর আল জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার হল রুমে আজ শনিবার ১২ অক্টোবর সকালে নেয়াজপুরসহ পার্শ্ববর্তী এলাকা সমূহের জলাবদ্ধতায় অবস্থানরত অসহায় ৫৩ জন মানুষ,ক্যান্সারে আক্রান্ত রোগীকে ও অত্র মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করে। নগদ অর্থ হাতে পেয়ে নরোত্তমপুরের কামালের স্ত্রী, জাহাঙ্গীর, মালেকসহ অনেকেই আবেগে আপ্লুত হয়ে বলেন আমাদের বাড়ি ঘর ক্ষতি হয়েছে।এ মুহুর্তে আমরা এ টাকা পেয়ে খুশি হয়েছি। আল্লাহ এমটি হক ফাউন্ডেশনে যারা আছেন, তাদের মঙ্গল করুক।
এম টি হক ( মো তোফাজ্জল হক) ফাউন্ডেশন পক্ষে নগদ টাকা বিতরণ করেন,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: ইকবাল হোসেন ভূইয়া।এ সময় উপস্থিত ছিলেন, আল জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন,বিশিষ্ট সমাজসেবক মো: আনিসুর রহমান, মো: মাসুূুদুর রহমান ও ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সহ প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫৩ জন মানুষ ও জামিয়া মিফতাউল উলুম ধন্যপুর ও সেনবাগ পৌরসভার দৌলতপুর- বাতানিয়া হাফেজিয়া মাদরাসায় প্রায় আড়াই লক্ষ টাকা প্রদান করেছেন । এ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতে করার ইচ্ছা আছে। তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা যার যার অবস্থান থেকে ওদের জীবনটাকে কিছুটা হলেও স্বাভাবিক করতে ভূমিকা রাখি।
উল্লেখ্য, এম টি হক ফাউন্ডেশন বন্যা কবলিত লোকজন, মাদ্রাসা, মসজিদদে সহায়তা করে আসছে। তারা এমটি হক ফাউন্ডেশন কর্ণধারা তাদের নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরস্হ পৌতৃক বাড়ীতে মসজিদ কমপ্লেক্স করার পরিকল্পনা করছে। এ পরিকল্পনার বাস্তবায়ন হলে ধর্মপ্রাণ মুসলমানেরা উপকৃত হবে।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক আইনে ৬ জনের কারাদণ্ড

​মুঃ সোহরাব আলী সরকার ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক আইনে ৬ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে নারীসহ মোট ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১৭ জুলাই ২০২৬খ্রি. শুক্রবার দিনব্যাপী উপজেলার সাওরাইদ বাজার এবং বালীগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার সাওরাইদ বাজার ও বালীগাঁও গ্রামে মাদকবিরোধী এ যৌথ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
​অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের দায়ে মোট ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। অপরাধের তীব্রতা বিবেচনা করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তসলিমা বেগম পিতা মৃত ওহিদ সিকদার, ইব্রাহীম পিতা মৃত আমজাদ আলী ,রবিউল পিতা মৃত তারা মিয়া,
সর্বসাং বালিগাওকে ৩ ( তিন) মাস করে, অপরদিকে : মো: মিঠুন পিতা মো: মোসারফ, মানিক মিয়া পিতা মৃত আয়াত আলী, আরিফুল ইসলাম পিতা মৃত রফিজ উদ্দিন সর্ব সাং দিঘুয়া সাওরাইদ মুক্তারপুরকে ১ (এক)মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযানে কোনো প্রকার অর্থদণ্ড (জরিমানা) করা হয়নি।
​আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ ইব্রাহীম শেখ। এছাড়া আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে সার্বিক সহযোগিতা করেন সামসুন নাহার সিমু।
​অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। কালীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী’ অন্যান্যসহ দুই সপ্তাহে ভর্তি প্রায় ৩ শতাধিক

সাংবাদিক মোহাম্মদ আলি জিন্নাহ্
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী’ অন্যান্যসহ দুই সপ্তাহে ভর্তি প্রায় ৩ শতাধিক

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ৭৫ ডায়রিয়া রোগীসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক রোগী ভর্তি ছিল। মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ তলা গিয়ে এ চিত্র পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় অধিকাংশ রোগী ডায়রিয়া রোগে আক্রান্ত। মহিলা ও পুরুষ ওয়ার্ড মিলে ৫০ শয্যা থাকলেও হাসপাতালের মেঝেতে ও ভর্তিরত রোগীরা রয়েছে। ডায়রিয়া রোগী ছাড়াও পেট ব্যাথা,ঠান্ডা,জ্বর সহ অন্যান্য রোগে আক্রান্তের সংখ্যা ও কম নয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসেছে এসব রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে ছুটি ও নিয়েছে বেশকিছু রোগী। দাপিয়ে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। মুক্তি (২০) নামে একজন ডেঙ্গু রোগী রয়েছে চিকিৎসাধীন। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ইনচার্জ নুরানি আক্তার জানান বর্তমানে ডায়রিয়া রোগী সংখ্যা বেশী। প্রতিদিন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে তবে এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে। ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ভর্তি ছিল ৭৫ জন ডায়রিয়া রোগী বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন আছে। ১৪ দিনে প্রায় ৩ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আবু রায়হান জানান ডায়রিয়া পানিবাহিত রোগের কারণে হয়ে থাকে। বর্ষা,অতিবৃষ্টির কারণে বাড়ীতে স্থাপনকৃত টিউবওয়েলের গোড়া গুলো জলাবদ্ধতার কারণে অনেকের পানি পেয়েছে। ভর্তিরত রোগীদের চিকিৎসা শুরু করলে ৩ দিনেই ডায়রিয়া রোগী ভালো হয় সর্বোচ্চ এক সপ্তাহ লাগে। ১০০ শয্যা বিশিষ্ট মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান কয়েক দিন আগে প্রচন্ড গরম ছিল, বর্তমানে পানিবাহিত কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে অনেকেই। যেসব রোগী ভর্তি আছে তাদের প্রতিনিয়ত সু চিকিৎসা দিচ্ছে দায়িত্বরত মেডিকেল অফিসার ও নার্সবৃন্দ।

ইসলামপুরে প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

হোসেন আলি শাহ্
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ইসলামপুরে প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

হোসেন শাহ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সিরাজাবাদ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সহ-সভাপতি নাশিদা সাফিজ বিনতী।

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক সাঈদ খান লোহানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন ও একেএম শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, সাবেক সহ-সভাপতি আওয়াল খান লোহানী, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সহ-সভাপতি ডা. শাহিনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ।

এ ছাড়া উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক প্রিন্স আলম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি রেহান আলী, উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু ও সামিউল হক লাভলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, সহ ছাত্রবিষয়ক সম্পাদক হিরু, সাবেক ছাত্রনেতা এ.কে.এম. রোকনুজ্জামান খান রোকন, ছাত্রদলের সাবেক সভাপতি আলীনুর ইসলাম, যুবনেতা মনির খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজহারুল ইসলাম বিপুল, যুগ্ম আহ্বায়ক সিয়াম আল শাহফুল হক খলিফা সিয়াম, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান বিশাল, শ্রমিক সাবেক সাংগঠনিক সম্পাদক আলী সরকার, সাবেক সহ সভাপতি বাবলু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, হিন্দু-বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সভাপতি মহাদেব মহন্ত, সাবেক ছাত্রনেতা মিতুল, রাজু, মামুন এবং ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিঠুনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম খোরশেদুজ্জামান লেবুর রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং বিএনপির প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দলের দুঃসময়ে তাঁর ভূমিকা নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুম খোরশেদুজ্জামান লেবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

হোসেন শাহ ফকির
ইসলামপুর,জামালপুর।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক আইনে ৬ জনের কারাদণ্ড মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী' অন্যান্যসহ দুই সপ্তাহে ভর্তি প্রায় ৩ শতাধিক ইসলামপুরে প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ইসলামপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি