শালুক কুড়ি যুব নারী কল্যাণ সংস্থার উদ্যোগে ব্লক ও বাটিক প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন
দিনাজপুরে শালুক কুড়ি যুব নারী কল্যাণ সংস্থার উদ্যোগে ব্লক ও বাটিক প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন
যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুর সদর এর সার্বিক তত্ত্বাবধানে এবং দিনাজপুর শহরের দক্ষিণ চাউলিয়াপট্টিস্হ শালুক কুঁড়ি যুব নারী কল্যান সংস্থা’র উদ্যোগে ৩০ জন প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে ৭ দিন মেয়াদী “ব্লক ও বাটিক প্রিন্টিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আজ সকাল সারে ১১ টায় শালুক কুঁড়ি যুব নারী কল্যান সংস্থা’র কার্যালয়ে অনুষ্ঠিত “ব্লক ও বাটিক প্রিন্টিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ সালমা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শালুক কুঁড়ি যুব নারী কল্যান সংস্থার সভানেত্রী সালেহা খাতুন। প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রিমু আক্তার ও রুবা আক্তার সুমি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহিনী এবং অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শালুক কুঁড়ি যুব নারী কল্যান সংস্থার সাধারণ সম্পাদিকা সুমাইয়া সেতু। কেক কাটার মধ্য দিয়ে ৭ দিন মেয়াদী “ব্লক ও বাটিক প্রিন্টিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মতিউর রহমান।



আপনার মতামত লিখুন