অজানার পথে স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসার একটি গল্প

আলহাজ হোসেন
০৭ অক্টোবর ২০২৬ ১০:০২ পিএম
অজানার পথে স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসার একটি গল্প

অজানার পথে
স্বপ্ন, সংগ্রাম আর ভালোবাসার একটি গল্প।
লেখক : মোঃ আলহাজ হোসেন

যদি আবার কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়,
আমি তোমাকে দোষ দিবো না, কারণ আমি জানি দোষ ছিলো সময়ের, পরিস্থিতির আর হয়তো নিজেরই। সব কিছু ঠিক থাকার পরেও কেনো যেন সব এলোমেলো হয়ে গেল। দোষ দেই নিজের ভাগ্যকে, যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝল না।

আমি চেয়েছিলাম শান্তি, ভালোবাসা আর একটুখানি সুখ। কিন্তু ভাগ্য আমাকে দিলো কষ্ট, অভিমান আর একাকিত্ম। আমি চেয়েছিলাম জীবনের অংশ বানাতে, কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা করে দিতে…

নিজের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু কষ্ট হয় এ ভেবে, যদি ভাগ্য একটু সহায় হতো, তাহলে হয়তো আমার গল্পটা অন্য রকম হতো।

নিজেও নিজেকে প্রতিদিন প্রশ্ন করি, কোথায় ভুল করলাম, কিন্তু উত্তর পাই না। হয়তো ভুলটা ছিলো আমার স্বপ্ন দেখার। হয়তো ভুল টা ছিলো ভাগ্যের উপর ভরসা করার। তোমাকে দোষ দিয়ে কি লাভ, কারণ ভাগ্য তো ছিল নিষ্ঠুর…

তোমাকে মনে করে আর কোনোদিন আমার বুকের ভেতর ব্যথা হয়ে ফিরে না আসে।
তোমার নামটা আর আমার হৃদয়ে কোনো ঝড় তুলতে না পারে, হঠাৎ করে তোমাকে দেখলে চোখের কোণে জমে থাকা জলটা আর নীরবে গড়িয়ে না পড়ে।

সত্যি বলতে, তোমাকে হারানোর পর আমি আর আগের মতো নেই।
বাহির থেকে হয়তো সবকিছু স্বাভাবিক মনে হয়, মানুষ ভাবে আমি ভালো আছি, হাসছি, কথা বলছি, নিজের মতো করে দিন কাটাচ্ছি। কিন্তু কেউ জানে না, একটা মানুষ ভেতর থেকে কতটা ভেঙে গেলে হাসিটাও তার কাছে অভিনয় হয়ে যায়।

তুমি হয়তো আমাকে ভুলে গেছো।
হয়তো আমার কথা এখন আর তোমার মনে পড়ে না।
হয়তো আমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তোমার জীবনের পুরোনো কোনো গল্প হয়ে গেছে। কিন্তু আমার কাছে সেগুলো এখনো জীবন্ত। আজও কোনো নির্জন রাতে হঠাৎ তোমার কথা মনে পড়লে মনে হয়, তুমি বুঝি এখনো আমার হয়ে আছো।

কতবার নিজেকে বলেছি,
অনেক বছর হইছে আর নয়, এবার তাকে ভুলে যেতে হবে। কিন্তু মনটা প্রতিবারই আমার কথা অমান্য করেছে।
তোমাকে ভুলতে গিয়ে বারবার তোমার স্মৃতির কাছেই ফিরে এসেছি।

তোমার সঙ্গে হয়তো আমার আর কোনোদিন কথা হবে না। হয়তো আর কোনোদিন তোমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকব না।
হয়তো আর কোনোদিন তোমার কাছ থেকে কেমন আছেন এই কথাটাও শুনব না। তবুও মনের একটা ছোট্ট জায়গায় তুমি থেকে যাবে যেখানে চাইলেও তোমাকে সরিয়ে দিতে পারব না।

যদি আমাদের আবার দেখা হয়,
তবে আমাকে প্রশ্ন কোরো না আমি কেমন আছি।
কারণ সেই প্রশ্নের উত্তর হয়তো আমি মুখে বলতে পারব না।
শুধু আমার চোখের দিকে তাকিয়ো,
হয়তো সেখানে এখনো তোমাকে হারানোর গল্পটা লেখা থাকবে।

তোমাকে ভালোবেসেছিলাম, এই কথাটাও একদিন ভুলে যেতে পারি।
যেন তোমার জন্য অপেক্ষা করার অভ্যাসটা একদিন শেষ হয়ে যায়।
যেন তোমার অনুপস্থিতিকে আর নিজের জীবনের শূন্যতা মনে না হয়।
যেন তোমার স্মৃতির কাছে আমি আর দুর্বল না হয়ে পড়ি। যেন পুরোনো ছবি খুলে আবার সেই দিনগুলোতে ফিরে না যাই।
যেন তোমার পাঠানো পুরোনো কথাগুলো পড়ে আবারও নিজেকে প্রশ্ন না করি…
আমাদের গল্পটা কি সত্যিই এত সহজে শেষ হয়ে যাওয়ার ছিল।

মানুষও সবসময় ফিরে আসে না।
কিছু মানুষ শুধু জীবনে এসে আমাদের শিখিয়ে যায়, ভালোবাসা কতটা সুন্দর হতে পারে, আর হারিয়ে যাওয়ার পর সেই ভালোবাসাই কতটা কষ্টের হয়ে উঠতে পারে।

আজ তুমি নেই,
কিন্তু তোমার স্মৃতি আছে।
তোমার কণ্ঠ নেই, কিন্তু তোমার অনুভূতিটা এখনো মনে আছে। তুমি পাশে নেই, কিন্তু তোমাকে ঘিরে থাকা হাজারো স্মৃতি আজও আমার সঙ্গে হাঁটে।

হয়তো একদিন সত্যিই তোমাকে ভুলে যাব।
হয়তো একদিন তোমার কথা মনে পড়লেও মুখে হাসি থাকবে, চোখে জল থাকবে না।
সেদিন হয়তো বুঝব, তোমাকে হারানোর কষ্টটাও একদিন সহ্য করতে শিখে গেছি।

কিন্তু সেই দিন আসা পর্যন্ত,
তোমার স্মৃতিগুলো নিয়েই আমাকে পথ চলতে হবে।
কারণ কিছু মানুষকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, কিন্তু হৃদয় থেকে পুরোপুরি মুছে ফেলা যায় না।

যদি আমাদের আবার দেখা হয়,
তাহলে তোমাকে মনে করে যেন আর ভেঙে না পড়ি, যেন তোমার জন্য আর অপেক্ষা না করি, যেন তোমার স্মৃতিতে আর নিজেকে হারিয়ে না ফেলি।

আর যদি কোনোদিন আমার কথা তোমার মনে পড়ে, তাহলে শুধু এটুকু মনে রেখো কেউ একজন ছিল।
যে তোমাকে সত্যি করে ভালোবেসেছিল।
তোমাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছিল।
তোমার পাশে থেকে জীবনটা কাটানোর ইচ্ছে করেছিল।
কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই তোমার স্মৃতি নিয়ে একা হয়ে গেল।

যদি আবার দেখা হয়,
হয়তো আমি তোমার দিকে তাকিয়ে কিছুই বলব না।
শুধু মনে মনে বলব, তুমি ভালো থেকো…
আর আমার জন্য কোনোদিন কষ্ট পেয়ো না।
কারণ তোমাকে হারানোর কষ্টটা আমি একাই বয়ে নিয়ে যাব।

কারণ ভালোবাসার কিছু গল্পের শেষ হয় মিলনে,
আর কিছু গল্পের শেষ হয় নীরবতায়।
আমাদের গল্পটা হয়তো সেই নীরব গল্পগুলোর একটি। যেখানে তুমি চলে গেছো, আমি রয়ে গেছি,
আর মাঝখানে পড়ে আছে শুধু অসংখ্য স্মৃতি।

যদি আমাদের আবার দেখা হয়…
তবে আমাকে অভিশাপ দিও,
যেন একদিন সত্যিই তোমাকে ভুলে যেতে পারি।
#মোঃ_আলহাজ_হোসেন ✍🏻

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...