খুঁজুন
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র, ১৪৩৩

সৌদি আরবের রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত সাত জনের মরদেহ পৌঁছেছে নওগাঁর আত্রাই

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ণ
সৌদি আরবের রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত সাত জনের মরদেহ পৌঁছেছে নওগাঁর আত্রাই

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁর আত্রাইতে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশ বাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আত্রাই উপজেলায় এসে পৌছায়। এর আগে এদিন বিকেল ৪টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে।

মরদেহগুলো আত্রাইতে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছাঁয়া। মরদেহগুলোকে এক নজর দেখতে আত্রাই থানা কম্পাউন্ডে রাত থেকেই ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয়রা।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এক সঙ্গে সাতজনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্বজনদের মাঝে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

নিহত সাতজন হলেন, আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো: ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবার গুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহ গুলো বিনা খরচে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় সনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাত জনের মরদেহ এসেছে।

ইউএনও আরও বলেন, আজ শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতটি মরদেহের একত্রে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেই জেলা ও উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ্য, সৌদি আরবের অগ্নিকাণ্ডের নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রীমঙ্গলে মিলল বিরল প্রজাতির অজ্ঞাত সাপের বাচ্চা, পরিচয় শনাক্তে অনুসন্ধান

শ্রীমঙ্গল প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে মিলল বিরল প্রজাতির অজ্ঞাত সাপের বাচ্চা, পরিচয় শনাক্তে অনুসন্ধান

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারের কুঞ্জবন এলাকায় বিরল প্রজাতির একটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, সাপটি বাংলাদেশে এ পর্যন্ত নথিভুক্ত না-ও হয়ে থাকতে পারে। তবে সাপটির প্রজাতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৬ আগস্ট) এলাকায় সাপের বাচ্চাটি দেখতে পান স্থানীয়রা। অজ্ঞাত ও বিরল আকৃতির সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা সেটিকে আটক করে নিরাপদ স্থানে রাখেন। পরে স্থানীয় প্রধান শিক্ষক একরামুল কবীর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি পর্যবেক্ষণ করেন। তারা জানান, সাপটির বৈশিষ্ট্য বেশ ব্যতিক্রম এবং এটি বিরল কোনো প্রজাতির হতে পারে।

সাপটির সঠিক পরিচয় শনাক্ত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি সাপটির ছবি ও বৈশিষ্ট্য পর্যালোচনা করে প্রজাতি শনাক্তের জন্য অনুসন্ধান করছেন।

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, সাপটির পরিচয় নিশ্চিত হওয়ার আগে এটিকে কোনো নির্দিষ্ট প্রজাতির বলে দাবি করা ঠিক হবে না। তবে প্রাথমিকভাবে এটি বাংলাদেশে বিরল বা নতুনভাবে নথিভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। সাপটির প্রজাতি শনাক্ত হওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ

 

পটুয়াখালীর কলাপাড়ায় ১৫৯ নম্বর পাঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাহিয়ান বিনতে ইউসুফের প্রায় দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। একই সময়ে নিয়মিত বেতন-ভাতা নেওয়ার অভিযোগও করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বাবুল হাওলাদার।

অভিযোগকারীদের দাবি, পাঁচজন শিক্ষকের মধ্যে একজন দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চারজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে, এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

শিক্ষিকা দাবি করেছেন, তিনি ডেপুটেশনে ছিলেন। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম জানিয়েছেন, ডেপুটেশন বাতিল করে গত ১১ আগস্ট তাকে নিজ বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি এখনো যোগদান করেননি। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসে প্রতিবেদন পাঠানো হয়েছে।

অভিযোগের সত্যতা ও বেতন-ভাতা গ্রহণের বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড।

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দোলান বাজারে লাইসেন্স ছাড়া গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।  জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিনা লাইসেন্সে গরুর মাংস বিক্রির দায়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের ধারায় পৃথক দুই মামলায় দোলান বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলুল্লাহর পূত্র ইকবাল সরকার (৩০) এবং আমির উদ্দিনের পূত্র আজিজুল ইসলাম (৪৪) কে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেন।
প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. মাহমুদুল হাসান, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আনসার ও পুলিশ সদস্যবৃন্দ।

সৌদি আরবের রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত সাত জনের মরদেহ পৌঁছেছে নওগাঁর আত্রাই শ্রীমঙ্গলে মিলল বিরল প্রজাতির অজ্ঞাত সাপের বাচ্চা, পরিচয় শনাক্তে অনুসন্ধান কুয়াকাটায় শিক্ষিকার দুই বছর অনুপস্থিতি, বেতন নেওয়ার অভিযোগ কালীগঞ্জে লাইসেন্স বিহিন গরুর মাংসের দোকান দুই ব্যবসায়ীকে অর্থদন্ড। নওগাঁর মান্দায় ব্র্যাকের উদ্যোগে ওয়াশ প্লান্ট উদ্বোধন