খুঁজুন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩

অবৈধ বাধ অপসারণ ও লীজ বাতিলের দাবিতে মানববন্ধন

নলছিটিতে নদী-খালে অবৈধ বাধ অপসারণ ও লীজ বাতিলের দাবিতে মানববন্ধন

ঝালকাটি থেকে :
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ
নলছিটিতে নদী-খালে অবৈধ বাধ অপসারণ ও লীজ বাতিলের দাবিতে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার কুমারখালি মরা নদী ও নদী সংলগ্ন খালের মুখে বাধ দিয়ে অবৈধভাবে দখলের প্রতিবাদে বাধ অপসারণ ও লিজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কান্ডপাশা,নরউত্তমপুর, কুমারখালি সহ চার গ্রামের তিন শতাধিক মানুষ।

সোমবার (২৫ ননভেম্বর ২০২৪) সকালে( ১০টায়) নলছিটি- বরিশাল-সড়কের কান্ডপাশা কুমারখালী এলাকায় এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে কৃষক, জেলে, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন মরা নদীতে থাকা কিছু জমির মালিক জাকির হোসেন,স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য,কৃষক মাসুদ হোসেন,ইজিবাইক চালক নাঈম হোসেন,মনির হাওলাদার, আল আমিন জোমাদ্দার সহ স্থানীয় ও রেকর্ডীয় জমির মালিকরা।

এসময় বক্তারা বলেন, প্রভাবশালী একটি মহল দাবি করে আসছে সুগন্ধা নদী সংলগ্ন কুমারখালি মরা নদী ২০১৮ সালের ১৪ এপ্রিল থেকে ১০ বছরের জন্য লিজ নিয়ে তাদের দখলে নিয়েছে এবং পার্শ্ববর্তী সুগন্ধা নদীর সঙ্গে সংযুক্ত প্রায় ছয়টি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে মরা নদীর সঙ্গে সংযোগ খালগুলোতে জোয়ার-ভাটার প্রবাহ না থাকায় খালের পানি নষ্ট হয়ে পরিবেশ দূষিত হচ্ছে।আশেপাশের বাড়িঘরের নারী শিশুরা দৈনন্দিন ব্যবহারের পানি পাচ্ছে না।কয়েক হাজার হেক্টর কৃষি জমি অনাবাদি হয়ে পরেছে।এবং উন্মুক্ত নদী দখলের কারনে কয়েক শত জেলে পরিবার বেকার হয়ে অত্যন্ত দুর্দশায় পরে গেছেন।

কাগজে কলমে ১০৯ একর জলাভ‚মি লিজ নিলেও, ওই মহলটি ৩২০ একর জমি তাদের জবর দখলে রেখেছে।এবং আইন লংঘন করে অবৈধভাবে নদীতে বাধ দিয়েছে। তীরবর্তী ৪টি গ্রামের সাধারণ মানুষ ও জেলেদেরকে ওই নদী ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এতে ওই এলাকার শত শত মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।

তারা আরও বলেন,এলাকার কৃষকরা তাদের জমি ঠিকভাবে চাষাবাদ করতে পারছেন না।বিশেষ করে ওই নদীর ওপর জীবিকা নির্ভরশীল জেলেরা মৎস্য আহরণ করতে না পারায় মানবেতর জীবন যাপন করছেন। বিগত সরকারের আমলে ওই মহলটি ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে হযরানি করাসহ তাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছে। সম্প্রতি এলাকাবাসী তাদের এ জবর দখলের প্রতিবাদ করলে ফের ওই মহলটি এলাকার ১২ জন ব্যক্তির নামে ঝালকাঠির (নলছিটি)সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩ সেপ্টেম্বর,২০২৪ একটি মিথ্যা মামলা দায়ের করে।ঝালকাঠি পরিবেশ অধিদপ্তর থেকে গত ১৯ নভেম্বর লিজ গ্রহিতাকে অবৈধভাবে বাধ নির্মাণ বন্ধ করে জলাধারের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে বাধ কেটে দিতে চিঠি প্রদান করলেও তারা তাতে কর্নপাত করেনি।

বক্তারা কুমারখালি মরা নদী রক্ষায় লিজ বাতিল করে এলাকাবাসীর জন্য উম্মুক্তকরণসহ সকল বাধ অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান

স্টাফ রিপিটার ( গাজীপুর) মোঃ লোকমান হোসেন পনির
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ভোর ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল বাসন থানার ভোগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল হাসান ও এএসআই (নিরস্ত্র) মোঃ আলামিন হোসেনের নেতৃত্বে পুলিশের সদস্যরা জনৈক কামাল হোসেনের গাড়ির ওয়ার্কশপের সামনে অবস্থানরত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারিতে রাখেন।
একপর্যায়ে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে সর্বমোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১) জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার দাসকান্দি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ ইমন শাহরিয়ার (২৮) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ শরিফ (২৮)।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ইমন শাহরিয়ারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানগর এলাকায় মাদক চোরাচালান ও ব্যবসার বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার বাসিন্দা মোরশেদ আলম একজন ব্যাটারিচালিত ভ্যানচালক। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে উপার্জিত আয়েই চলছিল তার ছয় সদস্যের পরিবারের জীবিকা। কিন্তু একটি ভ্যান চুরির ঘটনায় আজ তিনি ও তার পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা যায়, গত ২০ জুন রাত প্রায় ১০টার দিকে উপজেলার মিলন বাজার এলাকায় নিজের ব্যাটারিচালিত ভ্যানটি রেখে দিনের ভাড়ার টাকা তুলতে যান মোরশেদ আলম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তি তার একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িটি চুরি করে নিয়ে গেছে। ভ্যানটি খুঁজে পেতে তিনি বাজারের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন।

সরেজমিনে মোরশেদ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা ও জরাজীর্ণ একটি ঘরে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি। ঘরের পাশাপাশি রান্নাঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। ভাঙা টিনের বেড়া ও ঝুঁকিপূর্ণ পরিবেশে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে বর্তমানে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে মোরশেদ আলমকে। পরিবার-পরিজনের মুখে দুমুঠো খাবার তুলে দিতেও হিমশিম খেতে হচ্ছে তার।

মোরশেদ আলমের প্রত্যাশা, এলাকার সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা তার দুর্দশার কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটি ব্যাটারিচালিত ভ্যান পেলে তিনি পুনরায় কর্মে ফিরতে পারবেন এবং পরিবারের জীবিকা নির্বাহের পথ সুগম হবে।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “মোরশেদ আলম অত্যন্ত দরিদ্র একজন মানুষ। ভ্যান চালিয়েই তার সংসার চলতো। ভ্যানটি চুরি হওয়ার পর তিনি কর্মহীন হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের কাছে তার জন্য একটি ভ্যানের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয়দের দাবি, অসহায় এই পরিবারের পাশে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে মোরশেদ আলম আবারও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

গোলাম রাব্বানী :
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দাতা সংস্থা নেটস্ বাংলাদেশ ও বিএমজেড সহায়তায় ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তায়িত অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে (২৪ জুন) বুধবার নাচোল উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজন করা হয়েছে।
দিবস পালন অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক, ইউপি সদস্য মোঃ আঃ জব্বার, মোঃ বাবুল হক, মোঃ এমদাদুল হক ও নারী সদস্য মোসাঃ গুলনাহার বেগম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের শিশু সুরক্ষা বিষয়ক কর্মী মোঃ শহিদুল ইসলাম ও ইউনিয়ন সমাজকর্মী মোঃ জহির উদ্দিন। প্রকল্পের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর মোসাঃ নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় শুরু হয় এবং লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বাস্তাবায়ন ও দিবস পালন প্রত্যাশা উপস্থাপন করেন নাচোল ইউনিটের ইউনিট ম্যানেজার আবু হেনা মোহাম্মদ ফিরোজ ইউএম মোঃ রায়হান মন্ডল, এফ এফ মোঃ রেজাউল করিম ও মোঃ নাসির ।
দিবস পালনের কর্মসূচীর মধ্যে র‌্যালী, আলোচনা সভা ও সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ আয়োজন করা হয়।
কর্মসূচীতে প্রকল্পের সুফলভোগী ও জনপ্রতিনিধি সহ প্রায় ১০০ এর অধিক মানুষের উপস্থিতি ছিল।

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।