ইসলামপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ

অনলাইন নিউজ ডেস্ক
০৯ অক্টোবর ২০২৪ ৯:১৬ পিএম
ইসলামপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মোঃ হোসেন শাহ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ৫১তম বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুঠাইল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হান্নান, ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুল আলম, ৪নং চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার সুপার সামিউল হক, চিনাডুলী দাখির মাদরাসার সুপার ওসমান গনি, কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর সাহাব উদ্দিন ও কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে শেষে ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২৪ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হারুন অর রশিদ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...