নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন লেখক ও সাংবাদিক রিয়াজুল হক সাগরের
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লেখক ও সাংবাদিক রিয়াজুল হক সাগর। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় লেখক ও সাংবাদিক রিয়াজুল হক সাগর, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রজ্ঞা, অভিজ্ঞতা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মাধ্যমে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই নতুন দায়িত্বে দেশ ও জনগণের কল্যাণে তিনি নিষ্ঠা, বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের সকলের প্রত্যাশা।
মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, শান্তি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
মহান আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর দায়িত্ব পালনের পথকে সহজ ও সমৃদ্ধ করুন এই কামনা করছি মহান আল্লাহর দরবারে।



আপনার মতামত লিখুন