অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন, পুনর্বহালের দাবি তাজ উদ্দিন তাজুর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শ্রীমঙ্গলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলীয় কর্মকাণ্ডে পুনর্বহালের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তাজ উদ্দিন তাজুর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা ছাত্রদল নেতা সেলিম মাহমুদ। লিখিত বক্তব্যে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে দলীয় কর্মকাণ্ডে পুনর্বহালের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে তাজ উদ্দিন তাজু বলেন, তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ ও হতাশ। তিনি বিষয়টি দলীয়ভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাজ উদ্দিন তাজু বিএনপির চেয়ারম্যান, কেন্দ্রীয় নেতৃত্ব, বিভাগীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দলের দীর্ঘদিনের কর্মকাণ্ড ও ভূমিকা বিবেচনা করে তাকে পুনরায় দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
সম্পর্কিত খবর
জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী বেপারী
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার…
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত
কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক
শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু
বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যা: ৪৮ ঘন্টাপর প্রেমিক রাকিব ইসলামপুর…
আরও পড়ুন
অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন, পুনর্বহালের দাবি তাজ উদ্দিন তাজুর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে শ্রীমঙ্গলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলীয় কর্মকাণ্ডে পুনর্বহালের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তাজ উদ্দিন তাজুর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা ছাত্রদল নেতা সেলিম মাহমুদ। লিখিত বক্তব্যে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে দলীয় কর্মকাণ্ডে পুনর্বহালের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে তাজ উদ্দিন তাজু বলেন, তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ ও হতাশ। তিনি বিষয়টি দলীয়ভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাজ উদ্দিন তাজু বিএনপির চেয়ারম্যান, কেন্দ্রীয় নেতৃত্ব, বিভাগীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দলের দীর্ঘদিনের কর্মকাণ্ড ও ভূমিকা বিবেচনা করে তাকে পুনরায় দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
সম্পর্কিত খবর
জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী…
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার…
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক…
কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক
শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু
বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যা: ৪৮ ঘন্টাপর প্রেমিক…