শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

অনলাইন নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৬ ১১:৪১ পিএম
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার বিরাহিমপুর এলাকার জোড়াপুল সংলগ্ন একটি গলিতে অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...